ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে 

প্রেস রিলিজ ২৯ মার্চ ২০২৬ ০৩:৫৭ পি.এম

১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। আজ রোববার (২৯ মার্চ) এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত খুলনায়, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার মাদারীপুরে, সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ায় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক করা হয়েছে।

সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

অপর আদেশে ১১ জেলার ডিসিকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের ডিসি জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ডিসি সৈয়দ আনিসুল কবির, লালমনিরহাটের ডিসি এইচ এম রফিক হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের ডিসি মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের ডিসি শামীম আরা রিনি, খুলনা ডিসি আ স ম জামশেদ খোন্দকার, নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাজশাহীর ডিসি আফিয়া আখতাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
 

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু - ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল

news image

আজ সংসদীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে 

news image

জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে - পররাষ্ট্রমন্ত্রী

news image

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

news image

আজ “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

news image

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

news image

কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী

news image

ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট

news image

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ

news image

ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর মাধ্যেমে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু

news image

ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি

news image

নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা

news image

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

news image

"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"

news image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতের কারণে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়

news image

নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির বিশেষভাবে অনুরোধ

news image

প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

news image

জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন-তারেক রহমান

news image

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ খতিয়ে দেখা প্রয়োজন?

news image

আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান

news image

‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

পুলিশের আইজিপির মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

news image

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি

news image

‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন এবং ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে-রাষ্ট্রপতি

news image

কিশোরগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী