খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ ০৫:৩৫ পি.এম
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাসচালকের সহকারীসহ দুজনের মৃত্যু হয়েছে।আজ রোববার সকালে সকাল ছয়টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের একজন মোশাররফ হোসেন ওরফে বাবু (৫৭) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অন্যদিকে বাসচালকের সহকারী আজিজুল ইসলাম (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পঞ্চগড় থেকে হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে বাসটি বিরামপুরের চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসচালকের সহকারী রাজিউল ইসলাম ও যাত্রী মোশাররফ হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘আজ সকালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত বাস ও বালুবোঝাই ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ
লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ