ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ ০৩:৪৮ পি.এম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক নারীর কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আশা আক্তার নামের ওই নারী তার ৪র্থ স্বামী আব্দুল মজিদ খানকে ত্যাগ করে বর্তমানে ১০নং স্বামী শাহআলম বাবুর সাথে ‘চুক্তিভিত্তিক’ বিবাহ বা রক্ষিতা হিসেবে সংসার করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ৪র্থ স্বামীর ঘর থেকে কোটি টাকার সম্পদ জরুরী ফাইল ও দুই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আশা আক্তার তার ৪র্থ স্বামী আব্দুল মজিদ খানের ঘর থেকে দুই কন্যা সন্তান—জান্নাতি আক্তার (৬) ও মীম আক্তার (৪)কে নিয়ে পালিয়ে যান। পালানোর সময় তিনি ডয়ারে থাকা গচ্ছিত নগদ ১ লক্ষ টাকা, কোটি টাকার সম্পদ জরুরি তিনটি ফাইল সাথে নিয়ে যান। বর্তমানে তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানা সংলগ্ন গড়াই হাটুভাঙ্গা মনিপুর এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। অভিযোগে প্রকাশ, আশা আক্তার ইতিপূর্বে কালিয়াকৈর থানা এলাকার লতিফপুর গ্রামের তিন সন্তানের জনক মোঃ আউয়াল নামে এক ব্যক্তির সাথে এক মাসের চুক্তিতে সংসার করেছেন। বর্তমানে তিনি শাহ আলম বাবু নামে দুই সন্তানের জনক এক ব্যক্তির সাথে চুক্তিভিত্তিক বিবাহে লিপ্ত রয়েছেন।অভিযোগ রয়েছে, মামলার খরচ চালানোর নাম করে তিনি বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস এবং বিত্তশালীদের বাসাবাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করছেন। ৪র্থ স্বামী আব্দুল মজিদ খান জানান, আশা আক্তার ও তার পরিবারের সদস্যরা তাকে ব্লাকমেইল করে তিনটি বাড়ি, আটটি অটো, চারটি মোটরসাইকেল, সাতটি গরু এবং সাতটি খাসি বিক্রি করতে বাধ্য করেছেন। এই চক্রে আশা আক্তারের বাবা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার, বড় বোন রাশিদা আক্তার, দুলাভাই দেলোয়ার হোসেন, ছোট ভাই মোঃ নয়ন মিয়া এবং আশরাফুল ইসলামসহ আরও অনেকে জড়িত বলে জানা গেছে। আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর আদালত ও কোতোয়ালি এবং বোচাগঞ্জ থানায় বর্তমানে ৯টি মামলা ও ৫ টি জিডি চলমান রয়েছে। উল্লেখযোগ্য মামলা ও ডায়েরিগুলো হলো: বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩ (দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩), সিআর মামলা: ৯০১/২৪,সিআর মামলা নং ২৪৩/২৪,সিআর মামলা নং ২৫৪/২৪, সিআর মামলা নং ২৬৬/২৫ (সমন জারি ১০/০৩/২৬), সিআর মামলা নং ২২/২৬ বোচাগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে,

দিনাজপুর নির্বাহী আদালতের: মামলা নং পি-২৪/২৬ (বোচাগঞ্জ সমাজসেবা অফিস তদন্ত রিপোর্ট দাখিল), পি-৬৭/২৬ (সমন জারি ২৬/০২/২৬)। কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি (জিডি নং ২১৯৫/২৪) এবং বোচাগঞ্জ থানায় নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত জিডি (নং ৩৩১/২৪)। এছাড়া বোচাগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি নং ৮১৭/২৬, কোটি টাকার সম্পদ জরুরি ফাইল সংক্রান্ত জিডি নং ১০১৫/২৬ এবং ১০৪৪/২৬ , ৫৬/২৬ রুজু করা হয়েছে। শুধুমাত্র আশা আক্তার ও তার পরিবারের লোভ-লালসার কারণে বেশ কয়েকটি সংসার ভেঙে গেছে বলে অভিযোগ রয়েছে। প্রায় ১২ জন স্বামীর সাথে সম্পর্কের পর ভুক্তভোগী ৪র্থ স্বামী আব্দুল মজিদ খান আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অভিযোগ রয়েছে, তারা পূর্বে ১নং ইউপি নাফা নগর ইউনিয়ন পরিষদের বড় সুলতানপুর এলাকার পুরাতন উচ্চ গ্রামে সরকারে দেওয়া বাড়িতে বসবাস করতেন। সেখানে তারা বিভিন্ন অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের দাবি। এ কাজে ইউপি মহিলা সদস্য মিরা কাশ্মীরি, তার স্বামী আব্দুল আলিম, বডিগার্ড আব্দুল মালেক ওরফে চৌধুরীসহ আরও অনেকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় ছয় মাস আগেও তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল বলে জানা যায় কিন্তু ৪র্থ স্বামী আব্দুল মজিদ খানের কাছ থেকে প্রায় ১৭ লক্ষ ৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ করার পর বর্তমানে তারা ৩ নং ইউপি মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদের সংলগ্ন জালগাও এলাকায় বসবাস করছেন। সেখানে ৫ শতক জমি কিনে নতুন ঘর নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এই টাকার উৎস নিয়ে সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। আশা আক্তারের একাধিক স্বামীর তালিকাও প্রকাশ পেয়েছে, যার মধ্যে রয়েছেন:

১. মোঃ ফরহাদ হোসেন ১ কন্যা সন্তানের জনক পিতা আইয়ুব আলী বাবুর্চি সাং রেল কলোনি, সেতাবগঞ্জ) ২. মোঃ হাসিনুর রহমান পিতা মোঃ মোস্তফাসাইকেল মেকার সাং বড় সুলতানপুর বাজার, বোচাগঞ্জ। ৩. মৃত আরশাফুল পিতা মৃত ইব্রাহিম (রাণীশংকৈল বাজার, ঠাকুরগাঁও। ৪. মোঃ রুবেল হাসিব পিতা অজ্ঞাত সাং পীরগঞ্জ পৌরসভা ঠাকুরগাঁও। ৫. মোঃ আলাআমিন শেখ ট্রাক ড্রাইভার, ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুর সদর। ৬. মোঃ রুবেল অটোচালক, লাইন পাড়া ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুর সদর‌। ৭. শেখ রুবেল পিতা অজ্ঞাত সাং উপজেলা রোড কুড়িগ্রাম, রংপুর। ৮. আরশাফুল ইসলাম পিতা শাহাবুদ্দিন সাং পীরগাছা, রংপুর। ৯. মোঃ আউয়াল পিতা অজ্ঞাত সাং কালিয়াকৈর থানা , গাজীপুর। ১০. শাহ আলম বাবু পিতা অজ্ঞাত সাং ১ নং রোড বড় হাওর বিল, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ রোড কিশোরগঞ্জ, বর্তমানে টাঙ্গাইল মির্জাপুর থানার গড়াই, হাটুভাঙ্গা, মনিপুর । ১১. দিনাজপুর কোর্ট আইনজীবী মৃত মজিবর রহমান পিতা অজ্ঞাত নতুন বাজার পার্বতীপুর।

১২. মোঃ রবিন শেখ পিতা শুকুর আলী শেখ গুহলক্ষীপুর মডেল টাউন ফরিদপুর।‌ নাম না জানা আরও অনেকেই আছে। অভিযোগ রয়েছে, বর্তমানে আশা আক্তার একাধিক স্বামী পরিত্যক্ত করে চুক্তিভিত্তিক সম্পর্কে জড়িয়েছেন এবং বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস ও বাসাবাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।‌ স্থানীয়দের দাবি, তার এই কর্মকাণ্ডের পেছনে মূল ভূমিকা রেখেছেন তার পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার স্বামী লাইসুর রহমান, বড় বোন রাশিদা আক্তার স্বামী দেলোয়ার হোসেন, দুলাভাই দেলোয়ার হোসেন পিতা মমিনুল (হামিদুল), ছোট ভাই নয়ন মিয়া পিতা লাইসুর রহমান এবং সহযোগী আশরাফুল ইসলাম পিতা আব্দুস সামাদ সহ আরও অনেকে। এ ঘটনার শেষ কোথায়—তা নিয়ে সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ

news image

জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা

news image

জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি

news image

জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার

news image

লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত

news image

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক

news image

দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

news image

মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট

news image

জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

news image

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০

news image

ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার

news image

জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ