খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ০৫:০৫ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খানের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সোহেল গাংগুয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রেল কলোনি স্টেশন পাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে সোহেল গাংগুয়া ও তার সহযোগী রনি কেকড়া দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। গত ৫ জুন ২০২৫ রনি কেঁকড়া ব্ল্যাকমেইল ও হুমকি দিয়ে অন্তর্কিত হামলার মাধ্যমে ২৫ হাজার টাকা আত্মসাৎ করে এবং ১ ফ্রেব্রুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে সোহেল গাংগুয়া বিভিন্ন অজুহাতে ৩৫ হাজার টাকা, এবং অতিরিক্ত ৫ হাজার ৭০ টাকা জোরপূর্বক আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান জানান, তার দুই কন্যা সন্তান জান্নাতী আক্তার ও মীম আক্তারকে জিম্মি করে রাখা হয়েছে এবং কোটি টাকার সম্পদ সংক্রান্ত তিনটি জরুরি ফাইল উদ্ধারের কথা বলে তার কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, এদের বিরুদ্ধে দিনাজপুর আদালতে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর নির্বাহী কোর্টে ৭ জন আসামির বিরুদ্ধে মামলা নং পি-৬৭/২৬ এবং দিনাজপুর নির্বাহী কোর্টে ৮ জন আসামির বিরুদ্ধে মামলা নং পি২৪/২৬ ও দিনাজপুর কোর্ট আদালতে ৭ জন আসামির বিরুদ্ধে মামলা নং ৬৫/২৬ দায়ের করা হয়েছে। পাশাপাশি বোচাগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরিও করা হয়েছে যার নং ১০৪৪/২৬ ও ৫৩/২৬। এদিকে অভিযোগ রয়েছে যে, বোচাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে ০২ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে সাব-ইন্সপেক্টর শামীম, এসআই কাওসার, এসআই আব্দুর রহমান, কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল কাকলি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওঘাটা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গড়াই হাটুভাঙ্গা মনিপুর এলাকা থেকে অভিযুক্ত আশা আক্তারের কাছ থেকে তিনটি জরুরি ফাইলের মধ্যে দুইটি ফাইল উদ্ধার করেন। তবে এখনও একটি ফাইল এবং দুই কন্যা সন্তান জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে সাব-ইন্সপেক্টর শামীম ও কনস্টেবল মোসলেমের উপস্থিতিতে অভিযুক্তরা প্রকাশ্যে বলেন, মামলা তুলে না নিলে দুই কন্যা সন্তান, কোটি টাকার সম্পদ জরুরি ফাইল ফেরত দেওয়া হবে না।ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান আরও অভিযোগ করেন, সোহেল গাংগুয়া ও তার সহযোগীরা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দিয়েছে এবং ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা না দিলে সেতাবগঞ্জ পৌরসভা এলাকায় যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় কোনো উপায় না পেয়ে তিনি দিনাজপুর নির্বাহী কোর্ট ও দিনাজপুর ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ৩টি মামলা দায়ের করেছেন এবং বোচাগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতাবগঞ্জ পৌর এলাকার সচেতন মহলসহ ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান ও তার পরিবার জোর দাবি জানিয়েছেন এবং আরও দুটি মামলার প্রস্তুতি চলছে।
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সভা
লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু
সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান
১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত