ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

ময়মনসিংহ  প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৬:৫৮ পি.এম

দেশের বিদ‍্যমান জ্বালানি সংকটের মধ‍্য তেল কেলেঙ্কারির ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক বহিস্কার হয়েছে। এ ঘটনার মধ‍্য দিয়ে বিগত ৬ মাসের মধ‍্যে উপজেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব দু'জনেই বহিস্কার হলেন।    

আজ বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ‍্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিস্কারাদেশ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বহিস্কার আমাকে পাঠানো হয়েছে। 

প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারস্থ বিএনপি নেতা হাফেজ আজিজুলের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন। এ সময় ভৈরব বাজার ডিপো থেকে প্রাপ্ত চালান ও নথি যাচাই করে দেখা যায়- চলতি মাসের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।

কিন্তু মজুত ও বিক্রির হিসাব চাইলে স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) সন্তোষজনক কোনো তথ্য দিতে ব্যর্থ হন। তবে তিনি দাবি করেন গত ৩ এপ্রিল মাত্র ৯ হাজার লিটার পেট্রোল এসেছে—বাকি তেলের কোনো রেকর্ড তাঁর কাছে নেই। এই বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে প্রশাসনের সন্দেহ আরও জোরদার হয়। পরবর্তীতে স্থানীয়দের অভিযোগ ও প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত এবং কালোবাজারির প্রমাণ মেলে। জানা যায়, মাত্র ছয় দিনেই প্রায় ৫০ থেকে ৫৮ হাজার লিটার তেলের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না—যা কার্যত ‘উধাও’।

এ ঘটনায় সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় স্টেশন ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করা হয়। 

তবে সদ‍্য বহিস্কৃত হাফেজ আজিজুল হক বলেন- তেল মজুদ বা কালোবাজারীর অভিযোগ সঠিক নয়। একটি ষড়যন্ত্রকারী মহল রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।  প্রসঙ্গত, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র নির্বাচন করায় এবং একটি সংর্ঘষের ঘটনায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত দাখার অভিযোগে তিনি বহিস্কার হন।  

আরও খবর

news image

তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

news image

চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ

news image

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী

news image

বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান

news image

খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ

news image

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

news image

জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু - ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল

news image

আজ সংসদীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে 

news image

জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে - পররাষ্ট্রমন্ত্রী

news image

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

news image

আজ “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

news image

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

news image

কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী

news image

ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট

news image

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ

news image

ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর মাধ্যেমে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু

news image

ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি

news image

নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা

news image

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

news image

"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"

news image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতের কারণে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়

news image

নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির বিশেষভাবে অনুরোধ

news image

প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

news image

জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন-তারেক রহমান

news image

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ খতিয়ে দেখা প্রয়োজন?