ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি  ১৬ মে ২০২৬ ০৭:৩৩ পি.এম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বড় তেঁতুলিয়া গ্রামে ধানকাটার হারভেস্টার মেশিনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্যসচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- উপজেলার শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আলমগীর হোসেন জয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বড় তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বোরো ধান কাটা ও মাড়াইয়ের জন্য একটি হারভেস্টার মেশিন ভাড়া করে নিয়ে আসেন। তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদলের ওই দুই নেতা। বিষয়টি জানাজানি হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুক্তি মাহফুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে চাঁদা দাবির ঘটনায় দুজনের সম্পৃক্ততা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মন বলেন, ‘হারভেস্টার মেশিনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগটি শুনেছি। তবে এ নিয়ে মালিক লিখিত কোনও অভিযোগ দেননি।’

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

news image

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

news image

খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ

news image

বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

news image

পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

news image

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

news image

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

news image

জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের 

news image

নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

news image

পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

news image

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

news image

গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান

news image

কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

news image

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক

news image

রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার

news image

ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে

news image

মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের

news image

১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে

news image

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা

news image

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

news image

দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন

news image

ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান

news image

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল