আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ১৬ মে ২০২৬ ০৭:০৪ পি.এম
গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডস্থ আহনাফ কিচেনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং কমিটির গাজীপুর সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল পূবাইল মেট্রো থানা অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা কমিটির উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম শহিদ, ফেরদৌসী বেগম, শাহাদাত হোসেন রানা ও ওসমান আলী। অনুষ্ঠানে বিভিন্ন কেজি স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সাইফুল'স মডেল স্কুল), সহ-সভাপতি সালাম সিকদার (হলিসন স্কুল), সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ব্রাইট স্টার কিন্ডারগার্টেন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (গাজীপুর পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিভা এডুকেশন সেন্টার), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান (আফিয়া প্রি ক্যাডেট হাই স্কুল), অর্থ সম্পাদক আসাদ উজ্জামান (স্কলার্স হাই স্কুল), প্রচার সম্পাদক জিহাদ রহমান (জেনিথ সেন্ট্রাল স্কুল), শিক্ষা বিষয়ক সম্পাদক ফারিয়া চৌধুরী মুন্নি (ছায়াবীথি কিন্ডারগার্টেন), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাসুদা পারভীন (গাজীপুর আইডিয়াল স্কুল), সমাজ কল্যাণ সম্পাদক সেলিনা আক্তার (আলোকিত আদর্শ বিদ্যানিকেতন), ক্রীড়া সম্পাদক আসলাম শেখ (ওই ফাউন্ডেশন স্কুল), দপ্তর সম্পাদক আজাহার ইসলাম (ঢাকা আইডিয়াল ক্যাডেট একাডেমি)।
সদস্যবৃন্দ মাহমুদুল হাসান (গাজীপুর সেন্ট্রাল স্কুল), মাশহুদাহ ইসলাম তামান্না (গাজীপুর অক্সফোর্ড স্কুল), মনি, রাকিব, শাহরিয়া আহমেদ (মুক্তিযোদ্ধা আইডিয়াল স্কুল)। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়।
জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ