ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

দিনাজপুর প্রতিনিধি: ১৬ মে ২০২৬ ০৫:৫৫ পি.এম

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি খাস জমি ও কথিত অর্পিত সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ এখন জনমনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক যোগসাজশ ও ক্ষমতার দাপটকে হাতিয়ার করে প্রকাশ্যেই সরকারি সম্পত্তি দখল করে কোটি কোটি টাকার বাণিজ্যিক মার্কেট গড়ে তোলা হয়েছে। অথচ বছরের পর বছর অভিযোগ দিয়েও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— সরকারি জমি দখলের বিরুদ্ধে মুখ খুললেই হুমকি, ভয়ভীতি, এমনকি হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র, লিখিত অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, পার্বতীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের আলহাজ্ব মহিউদ্দিন সড়ক কাপড় মার্কেট এলাকায় বর্তমানে যে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, সেখানে একসময় পৌর ভূমি অফিস ছিল। পরে অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার পর সরকারি জমিটি প্রভাবশালী মহলের নজরে পড়ে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রচ্ছায়া ব্যবহার করে ধাপে ধাপে জায়গাটি নিজের নিয়ন্ত্রণে নেন স্থানীয় ব্যবসায়ী মীর সিরাজুল হক। এরপর স্থানীয় ক্ষমতাসীন নেতাদের সহযোগিতায় সেখানে বহুতল মার্কেট নির্মাণ শুরু হয়। এলাকাবাসীর ভাষ্য— প্রশাসনের একাংশের রহস্যজনক নীরবতা ও সহযোগিতা ছাড়া এত বড় দখলবাজি কখনো সম্ভব নয়।
স্থানীয়রা জানান, ২০১৭ সালে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই সরকারি জমি দখলের অভিযোগ উঠতে থাকে। কিন্তু অভিযোগের পরও কার্যকর কোনো উচ্ছেদ অভিযান হয়নি। বরং রাজনৈতিক প্রভাবের কাছে প্রশাসন নতজানু ছিল বলেই দাবি এলাকাবাসীর।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় ১৬ মাস নির্মাণকাজ বন্ধ থাকলেও সম্প্রতি আবারও ভবনের উপরের তলার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এখন সেই দোকানঘরগুলো মোটা অংকের টাকার বিনিময়ে “পজিশন” হিসেবে বিক্রির প্রস্তুতিও চলছে।
এদিকে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় ভয়াবহ হুমকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ আমিন। তিনি পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৯ এপ্রিল রাতে কয়েকজন মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে অভিযোগ তুলে নেওয়ার জন্য এক লাখ টাকা উৎকোচের প্রস্তাব দেয়। তিনি রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলে এবং অন্যথায় প্রকাশ্যে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে আরও উঠে এসেছে আরেক হৃদয়বিদারক চিত্র। দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রতিবন্ধী ব্যবসায়ী এহসানুল হক ও তার ভাই মুন্তাছুর রহমান কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, মার্কেট নির্মাণের নামে প্রথমে তাদের দোকান সাময়িকভাবে ছাড়তে বলা হয়। পরে রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী শক্তি ব্যবহার করে তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, দোকানের মালামাল রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় এবং কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়। আজ তারা মানবেতর জীবনযাপন করছেন। অথচ তাদের আর্তনাদ শোনার কেউ নেই।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—
সরকারি খাস জমিতে যদি সত্যিই অবৈধ স্থাপনা নির্মাণ হয়ে থাকে, তাহলে বছরের পর বছর প্রশাসন কী করছিল? কার ছত্রচ্ছায়ায় এই দখলবাজি চলেছে? অভিযোগের পরও কেন এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি? কেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
এ বিষয়ে মোঃ সাদ্দাম হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। নির্মাণকাজ বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়। তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।”
তবে এলাকাবাসীর দাবি, বাস্তবে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়নি। প্রশাসনের বক্তব্য ও মাঠের বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত মীর সিরাজুল হকের কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সচেতন মহল বলছে, এটি শুধু একটি জমি দখলের ঘটনা নয়; এটি প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং আইনের শাসনের চরম অবমাননার প্রতিচ্ছবি। সরকারি খাস জমি দখল, অসহায় প্রতিবন্ধী ব্যবসায়ীদের উচ্ছেদ এবং অভিযোগকারীদের প্রাণনাশের হুমকি— সব মিলিয়ে পার্বতীপুরে এক ভয়ংকর দখল সিন্ডিকেটের চিত্র স্পষ্ট হয়ে উঠছে।
এলাকাবাসী অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, সরকারি জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, হুমকিদাতাদের গ্রেপ্তার এবং জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকাও তদন্তের দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

news image

ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার

news image

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

news image

দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি

news image

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ

news image

পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে ধরা

news image

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন

news image

দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়

news image

বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

news image

বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪

news image

আশা আক্তার ও তার পরিবার জামাই বাড়ির মোটা অংকের টাকা দিয়ে জমি কিনে বাড়িঘর নির্মাণ রাতা রাতি আঙ্গুল ফুলে কলা গাছ

news image

গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা আখাউড়ায় গ্রেপ্তার

news image

জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

news image

ফরিদপুরে শিশু ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

news image

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল দিয়ে শরীর ঝলসে দেওয়ায় মামলা, স্ত্রী কারাগারে

news image

সুন্দরবনে বিশেষ অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ 

news image

খুবির দুই শিক্ষার্থী কে জঙ্গি সন্দেহে তুলে নেওয়ার ৫ বছর পর মুক্তি পেলেন 

news image

দৌলতদিয়া পতিতাপল্লীর ওয়ারড্রব থেকে যৌনকর্মী মৃতদেহ উদ্ধার  

news image

চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অভিযানেব বিদেশী অস্ত্রসহ ১জন গ্রেপ্তার

news image

পটুয়াখালীতে ব্যবসায়ীর জমি যবর দখল করলো ছুটিতে আসা পুলিশ সদস্য

news image

 দক্ষিণ কেরণীগঞ্জে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী কে আজিমপুর হতে গ্রেফতার 

news image

সাবেক প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে