নাজিম বকাউল,ফরিদপুর ০৪ জুন ২০২৬ ০৬:১৭ পি.এম
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যদের এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, সাংবাদিক মফিজ ইমাম মিলন, জাহিদ রিপন, শেখ মনির হোসেন, আশরাফুজ্জামান দুলাল, রেশাদুল হাকিম, কামরুজ্জামান সোহেল, বেলাল চৌধুরী, হাসানুজ্জামান, শফিকুল ইসলাম মনি, সাজ্জাদ হোসেন রনি,নাজিম বকাউল সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা ফরিদপুরের সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকরা বর্তমানে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। মূলধারার সাংবাদিকতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি অপসাংবাদিকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।
বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্বের চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং নামসর্বস্ব ও সাইনবোর্ডনির্ভর সাংবাদিকতার পরিবর্তে জনস্বার্থভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সত্য ও ন্যায়ের প্রশ্নে সাংবাদিকরা কখনো আপস করবেন না। আমরা সদাকে সাদা এবং কালোকে কালো বলব।”
মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার বিষয়েও আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভা শুরুর আগে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১
ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা
গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান
ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা