ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

নাজিম বকাউল , ফরিদপুর প্রতিনিধি ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৫:০৩ পি.এম

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী সেতুটি এখন স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। ১৯৮৮ সালের বন্যার পর নির্মিত প্রায় ৩ যুগের পুরোনো এ সেতুটি এক যুগেরও বেশি সময় ধরে সম্পূর্ণ ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যে কোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ ও হালকা যানবাহন।
 
সরজমিনে দেখা যায়, সেতুর রেলিংয়ের বেশিরভাগ অংশই ভেঙে পড়ে গেছে। বাজারের দিকের অংশে কোনোমতে বাঁশের কঞ্চি ও গাছের ডালপালা দিয়ে সাময়িক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। পিলারের পলেস্তারা খসে রড বেরিয়ে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। মাঝের জোড়া পিলার ডেবে গিয়ে সেতুজুড়ে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এমনকি পাটাতনের কিছু অংশের ঢালাই খসে নিচে পড়ে যাওয়ায় সেখানে কাঠ বিছিয়ে রাখা হয়েছে। অতিরিক্ত সরু হওয়ায় সেতুটি দিয়ে একটি ভ্যান পার হওয়ার সময় অপর পাশের যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয়। সামান্য কোনো গাড়ি উঠলেই পুরো সেতু থরথর করে কেঁপে ওঠে। তাছাড়া সেতুর গোড়ায় বাজারের বর্জ্য ফেলায় পরিবেশ ও কাঠামোগত রূপ আরও আশঙ্কাজনক হয়ে পড়েছে।
 
সেতুটি দিয়ে প্রতিদিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া কাগদী বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, মসজিদ ও মন্দিরে যাতায়াতে এটিই দুই পারের মানুষের প্রধান ভরসা। বিশেষ করে হাটের দিনে কৃষিপণ্য পরিবহনে কৃষক ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
 
স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব জানান, "প্রায় এক দশক ধরে সেতুটি চরম ঝুঁকিপূর্ণ। এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে এটি পার হন। নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের দুর্ভোগ কাটছে না।"
 
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া জানান, "কাগদী বাজার সংলগ্ন সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন একটি সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।"
 
স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন ঝুঁকিপূর্ণ কাঠামোটি অপসারণ করে নতুন সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
 

আরও খবর

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার