ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৩৪ পি.এম

‘দুজনে পেট্রল দিছে, আরেকজনে আগুন ধরাইয়া দিছে।’ মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের হাতটি ধরে এভাবেই নিজের ওপর হওয়া নির্মমতার শেষ বর্ণনাটুকু দিয়েছিলেন ফরহাদ হোসেন জনি (৩৫)।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় এই প্রতিবাদী যুবকের জীবনপ্রদীপ।
 
এর আগে বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় জনির ওপর হামলা করে দুর্বৃত্তরা। 
 
মৃত ফরহাদ উপজেলার তারাটি ইউনিয়নের মৌশাদিয়া গ্রামের বাসিন্দা। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ফরহাদের বাবা আব্দুস সাত্তার জানান, বুধবার রাতে ফরহাদ ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে আসামাত্র ওত পেতে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি তার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই দুজন তার শরীরে পেট্রোল ঢেলে দেয় এবং অন্যজন আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুনের শিখা ফরহাদকে গ্রাস করলে তার আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।স্থানীয় ও স্বজনদের অভিযোগ, পৌর শহরের একটি পরিত্যক্ত রাজবাড়ির ধ্বংসাবশেষ সংলগ্ন ভাঙা বাড়িতে থাকতেন ফরহাদ। ওই পরিত্যক্ত জায়গায় নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ফরহাদ প্রায়ই সেখানে গিয়ে মাদকসেবীদের বাধা দিতেন এবং সমাজকে কলঙ্কমুক্ত করার চেষ্টা করতেন। স্থানীয়দের আশঙ্কা, মাদকের এই প্রতিবাদের জেরেই মাদকচক্র পরিকল্পিতভাবে জনিকে পুড়িয়ে হত্যা করেছে।
 
এলাকাবাসী জানায়,ফরহাদ হোসেন জনি একজন সিএনজিচালক ও কৃষি উদ্যোক্তা ছিলেন । এ ছাড়া তিনি ছিলেন এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের আন্দোলনের চেনা মুখ। জনির বাবা দীর্ঘদিন ধরে বয়সের ভারে কর্মক্ষম। পুরো পরিবারের মুখে অন্ন জোগানোর একমাত্র অবলম্বন ছিলেন বড় ছেলে জনি। তার এই মৃত্যুতে পরিবারটি এখন অথই সাগরে পড়েছে।
এদিকে বুধবার রাত এগারোটার দিকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্ঞান থাকাকালীন অবস্থাতে এসআই নাজমুল হোসেনের কাছে দেওয়া জনির সেই মর্মস্পর্শী জবানবন্দির সত্যতা নিশ্চিত করেছেন এসআই নিজে।
 
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনি মৃত্যুর আগে যে জবানবন্দি দিয়ে গেছেন, তা ধরে আমরা অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। 
 

আরও খবর

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার

news image

ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড