ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

নাজিম বকাউল , ফরিদপুর ০৭ জুন ২০২৬ ১২:০৮ পি.এম

সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরত ঘোষনা করে সারাদেশের ন্যায় কর্মসূচীর অংশ হিসাবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি করে মানববন্ধন করেছে। 
 
রবিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
 তারা অভিযোগ করেন, চিকিৎসকবিরোধী বিভিন্ন সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
 
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ।
 
 ৬ দফা দাবিসমূহ: স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা, বিএমইউ ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫শ-১শ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নুনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আনুষঙ্গিক ভাতাসহ ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করা, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় সাধারণ প্রার্থীদের তুলনায় ২ বছর বেশি অর্থাৎ ৩৪ বছর করা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ডা. এ এসএম রশিদুল ইসলাম, ডা. সাদিয়া প্রত্যাশা, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. সি আর মাশিয়েল আলিফ প্রমুখ। 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS)-এর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো বাকৃবি

news image

ফরিদপুর বিএনপিতে বিভেদ ও ঐক্যের ডাক: ফাত্তাউল ইসলামের স্ট্যাটাসে নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া

news image

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

news image

গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম

news image

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

news image

মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের

news image

ময়মনসিংহে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক-গ্রাহক

news image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে: ডা. মোস্তাফিজুর রহমান শামীম

news image

অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে থাকা ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

news image

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২

news image

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২

news image

জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

news image

আস্থার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজউকের জোন ৬/১ 'র ইমারত পরিদর্শক ইয়াসিন মিয়া

news image

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

news image

জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ

news image

চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

news image

লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

news image

দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী

news image

জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ

news image

লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী

news image

ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে

news image

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

news image

কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা

news image

লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান

news image

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

news image

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

news image

শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

news image

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

news image

শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ