ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বোচাগঞ্জে ধারকৃত টাকা ফেরত নিয়ে বিরোধ: থানা পুলিশ ও বিএনপির মধ্যস্থতায় মীমাংসার উদ্যোগ, আদালতে ৩ টি মামলা

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০১ জুলাই ২০২৬ ০৩:১১ পি.এম

দিনাজপুরের বোচাগঞ্জে ধারকৃত টাকা পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব একযোগে উদ্যোগ গ্রহণ করেছেন। পাওনাদার প্রবীণ সংবাদকর্মী মোঃ আব্দুল মজিদ খানের পাওনা টাকা উদ্ধারে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি আমলে নিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, কাহারোল-দিনাজপুর) মোঃ মনিরুজ্জামান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ হাসান, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাব-ইন্সপেক্টর শামীম আক্তার সরকার, এএসআই লেখন কুমার রায় এবং সেতাবগঞ্জ শাখা বিএনপির সেক্রেটারি শফিকুল ইসলাম।

জানা গেছে, প্রবীণ সংবাদকর্মী মোঃ আব্দুল মজিদ খানের কাছ থেকে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন ব্যক্তি নগদ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। মোট আসল পাওনার পরিমাণ ৮ লক্ষ ৪০ হাজার ২৮০ টাকা সহ ইন্টারেস্টের আরও টাকা পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে এই টাকা পরিশোধের তাগিদ দেওয়া হলেও দেনাদাররা "আজ দিব, কাল দিব" বলে সময়ক্ষেপণ করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো কোনো মহলের কুবুদ্ধি ও কুপরামর্শের কারণে দুই পক্ষের মধ্যে তীব্র ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং বিষয়টি আইনি জটিলতা পর্যন্ত গড়ায়।
 
পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে প্রবীণ সংবাদকর্মী মোঃ আব্দুল মজিদ খান বাদী হয়ে দিনাজপুর বোচাগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলী আদালত এবং সিনিয়র ম্যাজিস্ট্রেট সদর কোর্টে মোট ৩টি মামলা দায়ের করেছেন।
 
৫ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়েছে (সিআর মামলা নং: ৮৫৩/২৬, তারিখ: ১১/০৫/২০২৬ এবং সিআর মামলা নং: ১৩০/২৬ এবং সিআর মামলা নং ১৩৯/২৬ । এর মধ্যে ১ টি বর্তমানে সিআইডির (CID) তদন্তাধীন রয়েছে এবং আর ষও ২টি বোচাগঞ্জ থানায় তদন্তধীন রয়েছে।
 
প্রথম ও দ্বিতীয় স্ট্যাম্প (শ্রীমতী সরস্বতী ও পবিত্র সিংহ গ্রুপ):** ২টি স্ট্যাম্পের মাধ্যমে মোট ৪ লক্ষ ৬১ হাজার টাকা গ্রহণ করেন ১০ জন সদস্য। এর মধ্যে প্রথম স্ট্যাম্পে ২ লক্ষ ৬১ হাজার টাকা নেন ৪ জন (শ্রীমতী সরস্বতী, পবিত্র সিংহ, মুক্তার ড্রাইভার এবং মোঃ আইনুল)। দ্বিতীয় স্ট্যাম্পে ২ লক্ষ টাকা নেন শ্রীমতী সরস্বতী ও পবিত্র সিংহসহ আরও ৫ জন (মোঃ হৃদয়, মোঃ সোহেল রানা, সুমন চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দাস এবং মোঃ রমজান)।
 
মোঃ লিটন ও মোছাঃ ফাতেমা বেগম:** ২টি স্ট্যাম্পের মাধ্যমে আসল নগদ ৩ লক্ষ ১৯ হাজার ২৮০ টাকা গ্রহণ করেন।
 
মোঃ জলিল মিয়া ও মোঃ আলম:** ১টি স্ট্যাম্পে আসল নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা গ্রহণ করেন।
 
খোকন চন্দ্র দাস: ১টি স্ট্যাম্পে আসল নগদ ২০ হাজার টাকা গ্রহণ করেন।
 
মোঃ কাজল: ১টি স্ট্যাম্পে আসল নগদ ১০ হাজার টাকা গ্রহণ করেন।
 
বিবাদীদের মধ্যে সেতাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া (কলেজ রেলগেট সংলগ্ন) এলাকার বাসিন্দা শ্রীমতী সরস্বতী (স্বামী: পবিত্র সিংহ) বলেন, "আমাকে যারা জামিনদার ও স্বাক্ষরকারী বানিয়েছেন, আমি সহ যার যখন লোনের টাকা তুলবেন, অতি দ্রুত সেই টাকা পরিশোধ করবো।" সেই ধারাবাহিকতায় গত ১৪/০৬/২০২৬ তারিখে শ্রীমতী সরস্বতী ও পবিত্র সিংহ আদালতের মাধ্যমে আসল পাওনার ১ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইন্টারেস্টের থাকা ১ লক্ষ ৩১ হাজার টাকা তারা পরিশোধ করবেন এবং জামিনদার হিসেবে অন্যান্য সদস্যদের বাকি টাকা তুলতেও সহযোগিতা করবেন।
 
এদিকে সম্পূর্ণ টাকা পরিশোধের শেষ সময়সীমা ৩০/০৬/২০২৬ তারিখ ধার্য থাকলেও বাকিরা ব্যর্থ হন। গত ২৯/০৬/২০২৬ তারিখে বিষয়টি নিয়ে সেতাবগঞ্জ পৌর শাখার বিএনপির সেক্রেটারি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ৩ জুলাই পর্যন্ত সময় চান। পাওনাদার আব্দুল মজিদ খান ৫ জুলাই পর্যন্ত চূড়ান্ত সময় প্রদান করে জানান, এর মধ্যে সমাধান না হলে আইনি পদক্ষেপ জোরালো করা হবে। শফিকুল ইসলাম আশ্বস্ত করে বলেন, নতুন করে আর কারো বিরুদ্ধে মামলার প্রয়োজন হবে না, আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ও বিএনপি নেতা শফিকুল ইসলাম উভয়ই জানিয়েছেন, দুই পক্ষকে একত্রিত করে দ্রুত একটি আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
 
এরই মধ্যে মোঃ কাজল নামের এক সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। আসল ও ইন্টারেস্টসহ মোট ২৫ হাজার টাকার (ধারকৃত ১৪,৪০০ টাকা এবং ইন্টারেস্ট ১১,০০০ টাকা) একটি লিগ্যাল নোটিশ পাওয়ার পর, কাজল গ্রেফতার বা মামলার আতঙ্কে ফেসবুক লাইভে আসেন। লাইভে তিনি পাওনাদার আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অপবাদ দেন এবং অন্য সদস্যদেরও টাকা না দিতে কুপরামর্শ দেন।
 
পাওনাদার পক্ষ থেকে জানানো হয়, কাজল দাবি করেছিলেন যে ৩০০ টাকার একটি স্ট্যাম্প ও চেকের পাতা (যা আগে হারিয়ে গিয়েছিল) ওই স্টাম্পের বদলে পাওনাদার একটি লিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করেন না দেখে তাতে ২০ হাজার টাকা উল্লেখ করেন কাজল । জালিয়াতির পরে জালিয়াতি। এই জালিয়াতি করার কারণে ৫০৬ ও ৪২০ ৫৪ ধারা মতে মামলা দায়ের করা হবে কাজলের বিরুদ্ধে।
 
উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক নিরাপত্তা বজায় রেখে বিষয়টি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন পাওনাদার প্রবীণ সংবাদ কর্মী আঃ মজিদ খান।

 

আরও খবর

news image

ময়মনসিংহে টিকিট কালোবাজারি গ্রেফতার

news image

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০: আটক ১৭

news image

ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী

news image

বোচাগঞ্জে ধারকৃত টাকা ফেরত নিয়ে বিরোধ: থানা পুলিশ ও বিএনপির মধ্যস্থতায় মীমাংসার উদ্যোগ, আদালতে ৩ টি মামলা

news image

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

news image

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

news image

লাকসামে ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’-এর শুভ উদ্বোধন

news image

ফরিদপুরের সদরপুরে কাশবনে নিখোঁজ শিশুর গলিত লাশ: ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ৫

news image

ভারতীয় ভিসা চালু ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

news image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

news image

ধর্মীয় সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃধর্মীয় সংলাপ

news image

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

news image

ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন

news image

ময়মনসিংহে ৫ কোটি টাকা ব্যায়ে ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান

news image

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ‍ভাতিজার মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

news image

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

news image

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান

news image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

news image

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত  

news image

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার

news image

দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম

news image

হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

news image

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪

news image

ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু

news image

করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু

news image

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!

news image

লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

news image

ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার