ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০: আটক ১৭

নাজিম বকাউল , ফরিদপুর ০১ জুলাই ২০২৬ ০৩:২৪ পি.এম

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইট-পাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ে এলাকায় এই তাণ্ডব চলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই ১৭ জনকে আটক করেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে মাস চারেক আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও টর্চলাইট নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এক্সপ্রেসওয়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
 
রাত সাড়ে ৯টার দিকে সুমন শেখ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে এক্সপ্রেসওয়েতে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
 
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "সহিংসতা বন্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। রাতেই অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।"
 
 
 

আরও খবর

news image

ময়মনসিংহে টিকিট কালোবাজারি গ্রেফতার

news image

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ২০: আটক ১৭

news image

ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী

news image

বোচাগঞ্জে ধারকৃত টাকা ফেরত নিয়ে বিরোধ: থানা পুলিশ ও বিএনপির মধ্যস্থতায় মীমাংসার উদ্যোগ, আদালতে ৩ টি মামলা

news image

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

news image

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

news image

লাকসামে ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’-এর শুভ উদ্বোধন

news image

ফরিদপুরের সদরপুরে কাশবনে নিখোঁজ শিশুর গলিত লাশ: ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ৫

news image

ভারতীয় ভিসা চালু ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

news image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

news image

ধর্মীয় সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃধর্মীয় সংলাপ

news image

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

news image

ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন

news image

ময়মনসিংহে ৫ কোটি টাকা ব্যায়ে ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান

news image

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ‍ভাতিজার মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

news image

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

news image

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান

news image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

news image

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত  

news image

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার

news image

দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম

news image

হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

news image

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪

news image

ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু

news image

করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু

news image

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!

news image

লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

news image

ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার