খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ ০৭:২৩ পি.এম
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান দেয়।
দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছে এমন অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন।
এদিকে সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটি দুপুর ২ টা ১০ মিনিটে দিনাজপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি, আন্দোলন তুলে নেওয়ার জন্য চেষ্টা অব্যাহত আছে।
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ সহযোগীদের বিরুদ্ধে দায়ের কৃত তিনটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বাদী আব্দুল মজিদ খান
নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান
শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট
সেতাবগঞ্জ পৌরসভা ধীন কাজলের উস্কানিমূলক কথাবার্তার কারণে নিজ স্বামীর বাড়িতে আশা আক্তার কে চুরি করতে বাধ্য করে এই নিয়ে জণমনের প্রশ্ন উঠেছে
৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
লালমনিরহাটে টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি : নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা, উত্তেজনার পর ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ফরিদপুরের সালথায় খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত
মসিক এলাকায় টি.আর.কর্মসূচির চেক বিতরণ
একাধিক বিয়ে ও চুরির নাটক: সেতাবগঞ্জে বহুরূপী আশার প্রতারণায় নিঃস্ব প্রবীণ সাংবাদিক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ
পদোন্নতি পাওয়া ১০ ডিসি
আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির
মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে
চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন