ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

দীর্ঘ জার্নি শেষে এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনলেন নোবেল

বিনোদন ডেস্ক ২৯ জুলাই ২০২৬ ০৫:৫৯ পি.এম

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পারফর্ম করার সময় দর্শক-শ্রোতাদের বড় এক চমক দিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। পরিবেশনার মাঝপথেই হঠাৎ নিজের ৯ মাসের সন্তানকে প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। ছেলেকে কোলে জড়িয়ে ধরে গাইলেন নগরবাউল জেমসের কালজয়ী গান ‘বাবা’। কনসার্টের মাঝে নোবেলের এমন আবেগঘন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ভেসেছেন উপস্থিত অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার এক পর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশ্যে আবেগপ্লুত হয়ে বলেন, আমিও কিন্তু বাবা হয়েছি। আমার যে ছেলে, তার বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। কথাগুলো বলেই তিনি মঞ্চের পেছনের দিকে হেঁটে যান এবং সেখান থেকে ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে আবার পারফর্মেন্স স্পটে ফিরে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে ধরে তিনি উপস্থিত সবাইকে জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। সে সময় পুরো কনসার্ট প্রাঙ্গণ জুড়ে শুরু হয় ভক্তদের তুমুল করতালি ও উল্লাস। এরপরই ছেলেকে পরম আদরে কোলে নিয়ে গানে সুর তোলেন নোবেল। জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি গাইবার সময় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। গান গাওয়ার পুরোটা সময় কোলের সন্তানকে স্নেহে আগলে রেখেছিলেন নোবেল, আর দর্শক সারির অনেকেই ফোনের আলো জ্বালিয়ে গায়কের এমন পিতৃস্নেহের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। উল্লেখ্য, গত বছর জুন মাসে প্রথম জানা যায় নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসতে যাওয়ার খবর। এরপর বাবা হওয়ার এই দীর্ঘ জার্নি শেষে এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনলেন এই গায়ক।

আরও খবর

news image

দীর্ঘ জার্নি শেষে এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনলেন নোবেল

news image

আইনজীবী সমিতির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগীত পরিবেশন করেন নাইম মুর্তজার

news image

প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত

news image

লাকসামে জুয়েলারী সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে

news image

গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত

news image

ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ

news image

টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে

news image

ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত

news image

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী

news image

শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা

news image

জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী

news image

আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা

news image

‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন

news image

"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"

news image

"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "

news image

বৈশাখ

news image

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত

news image

সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা

news image

“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার

news image

রক্তে কেনা স্বাধীনতা

news image

দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন

news image

আদর্শ প্রেমিকার গুন

news image

কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য

news image

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

news image

আজ চকলেট ডে

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই

news image

ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন