বিনোদন ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৮ পি.এম
বলিউডের আলোচিত জুটি ঐশ্বরিয়ার রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ২০০৭ সালে চার হাত এক হয়েছিল তাদের। সময় গড়িয়েছে প্রায় দুই দশক, সদ্য পার করেছেন বিবাহিত জীবনের ১৯ বছর। মাঝেমধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, তাদের বিয়ের জাঁকজমক নিয়ে আলোচনা যেন আজও থামেনি।
তাদের বিয়েটি ছিল বলিউডের অন্যতম রাজকীয় আয়োজন। অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র সামনে সেই সময় ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া, তবুও প্রিয় তারকাদের এক ঝলক দেখতে সেখানে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ।
বিয়ের দিন ঐশ্বরিয়ার সাজই ছিল মূল আকর্ষণ। খ্যাতনামা ডিজাইনার নীতা লুল্লার ডিজাইন করা শাড়িতে সেজেছিলেন তিনি। জানা যায়, সেই শাড়ির দাম ছিল প্রায় ৭৫ লাখ রুপি। এত বছর পরও এই তথ্য শুনে অনেকেই বিস্মিত হন।
শুধু শাড়িই নয়, সোনা ও হীরার গয়নায়ও ছিলেন ঝলমলে এই অভিনেত্রী। বিশেষ করে শ্বশুর-শাশুড়ি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দেওয়া মঙ্গলসূত্রটির দাম নিয়েও রয়েছে বিভিন্ন আলোচনা। শোনা যায়, এর মূল্য ছিল প্রায় ৪৫ লাখ রুপি।
দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে কিছুটা মনোমালিন্যের গুঞ্জন উঠলেও, ঐশ্বর্যা-অভিষেক জুটি এখনো বলিউডে অন্যতম আলোচিত। আর তাদের বিয়ের সেই রাজকীয় আয়োজন- বিশেষ করে ঐশ্বরিয়ার শাড়ির দাম- আজও ভক্তদের কৌতূহলের কেন্দ্রে।
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’