ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই

বিনোদন ডেস্ক ২১ জানু ২০২৬ ০৫:২৯ পি.এম

আজ চলচ্চিত্রের সোনালি দিনের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও প্রখ্যাত নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আজ বুধবার ২১ জানুয়ারি ২০২৬ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ও এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরী।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার কারণে তাকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় এনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার চিকিৎসার সুবিধার্থে হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসক ও নার্স বাসায় গিয়ে সেবা প্রদান করতেন। ডলি চৌধুরী জানান, আজ সকালে হঠাৎ করেই জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দায়িত্বরত নার্সরা সকালে তার শরীর অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেন। পরিস্থিতি সংকটাপন্ন দেখে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে উত্তরার সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দীর্ঘকাল চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ইলিয়াস জাভেদের চলচ্চিত্র জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য ও বৈচিত্র্যময়। তিনি মূলত ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু করেন। প্রখ্যাত পরিচালক কায়সার পাশার উর্দু সিনেমা মালান-এর মাধ্যমে নৃত্য পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। ঢাকাই চলচ্চিত্রে নাচের ক্ষেত্রে আধুনিকতা ও নতুনত্ব আনার পেছনে তার অবদান অনস্বীকার্য। পরবর্তীতে তিনি অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন এবং সেখানেও অভাবনীয় সাফল্য পান।

১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র নয়ে জিন্দেগি দিয়ে অভিনয় জীবন শুরু করেন জাভেদ। এরপর সত্তর ও আশির দশকে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে এক দাপুটে নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ফোক-ফ্যান্টাসি ও অ্যাকশন ঘরানার সিনেমায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার অভিনীত মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদী, নিশান, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, সাহেব বিবি প্রভৃতি সিনেমা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। নিশান সিনেমায় তার আইকনিক চরিত্র ও স্টাইল আজও দর্শকদের মনে গেঁথে আছে। এই গুণী শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

news image

ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ

news image

টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে

news image

ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত

news image

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী

news image

শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা

news image

জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী

news image

আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা

news image

‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন

news image

"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"

news image

"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "

news image

বৈশাখ

news image

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত

news image

সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা

news image

“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার

news image

রক্তে কেনা স্বাধীনতা

news image

দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন

news image

আদর্শ প্রেমিকার গুন

news image

কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য

news image

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

news image

আজ চকলেট ডে

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই

news image

ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন

news image

হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন

news image

খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর

news image

সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি

news image

বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল

news image

নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান

news image

প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’