ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১৬ ফেব্রু ২০২৬ ০৭:৪৪ পি.এম
জামাই পিঠা, বউ সুন্দরী, পাতা নকশি, হৃদয়হরণ, মালাই রোল, কোমড়া পিঠা, চিতই, ফুল পিঠা, ঝিনুক পিঠা আর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রসমালাই—এমন বাহারি আয়োজন নিয়ে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ। সোমবার অনুষ্ঠিত পিঠা উৎসবে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বাংলার চিরন্তন ঐতিহ্যকে রঙিনভাবে উপস্থাপন করে যেন শীতের হারিয়ে যেতে বসা গ্রামীণ আবহ ফিরিয়ে আনে।
উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ-এর উদ্যোক্তা ও পরিচালক শাহীন মৃধা, পরিচালক সিরাজুল ইসলাম এবং অভিজিৎ রায়। শিক্ষার্থীরা ৮টি স্টলে শতাধিক প্রকারের পিঠা সাজিয়ে তোলে। সতীন, জামাই পিঠা, সন্দেশ, নকশি পিঠা, নেভিকুলা, দুধ চিতই, পোয়া, ছিটা রুটি, চিতল পিঠাসহ নানা স্বাদের পিঠায় প্রতিটি স্টল ছিল উপচে পড়া ভিড়ে মুখর।
শিক্ষার্থী তামান্না আক্তার ও নাজিবা সুলতানা জানায়, জমাই পিঠা, বউ সুন্দরী, দুধ চিতই, পাকন পিঠাসহ নানা পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। উৎসব শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আর্থিক পুরস্কার এবং অংশগ্রহণকারী সব স্টলকে সহায়তা দেওয়া হয়েছে—এতে তারা আনন্দিত। অনেকেই পিঠা কিনে সঙ্গে সঙ্গে খেয়েছেন, কেউ আবার পরিবারের জন্য বাড়িতেও নিয়ে গেছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন ও পুরস্কারের ব্যবস্থা। অভিজিৎ রায় বলেন, শিক্ষার্থীরা দিনটিকে উৎসবে রূপ দিয়েছে, দেশীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পিঠা তৈরি করেছে। আয়োজকদের ভাষ্য, একসময় শীত এলেই বাংলার ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ত, কিন্তু সেই ঐতিহ্য ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার এই মধুর সংস্কৃতি পৌঁছে দিতেই এ আয়োজন—যেখানে পিঠার স্বাদে জেগে ওঠে শিকড়ের টান, আর ফিরে আসে আপন ঘরের উষ্ণতা।
লাকসামে জুয়েলারী সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে
গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি