নাজিম বকাউল , ফরিদপুর ০৫ আগষ্ট ২০২৬ ০৬:০৯ পি.এম
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনিক প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বস্তরের জনগণ এ শ্রদ্ধা জানান।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি পর্বের শুরুতেই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জন কার্যালয়, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিএডিসি, বন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টিটিসি এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী
গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী
চলমান প্রকল্প সময়মতো শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা
সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ
এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন
লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর