ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া

মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ: ০৫ নভেম্বার ২০২৬ ০৬:১৬ পি.এম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পৌর শহরের বাজারসংলগ্ন শিমরাইল ১ নম্বর মোড়ে পারিবারিক বণ্টনে পাওয়া একটি দোকানঘর ও জমি দখলমুক্ত করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছে একটি এতিম ও অসহায় পরিবার। ভাড়াটিয়াদের টালবাহানা এবং স্থানীয় এক রাজনৈতিক নেতার ক্ষমতার অপব্যবহারের কারণে পৈত্রিক সম্পত্তি জবরদখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
 
বৃহস্পতিবার  (০৫ নভেম্বর) ভুক্তভোগীরা জানায়, ২০২০ সালের ১০ আগস্ট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নান্দাইল সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দোকানটির অর্ধেক অংশ সিএমবি (সওজ) জায়গার ওপর পড়েছে মর্মে তা সরিয়ে নেওয়ার নোটিশ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে ভুক্তভোগীরা যথাসময়ে দোকানটি সরাতে পারেননি। পরবর্তী সময়ে দোকানের পেছনের পুকুরটি ভরাট করে পাকা দোকান তোলার উদ্দেশ্যে কাজ শুরু করার সময় ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দিতে বলা হলে তারা কিছু মৌখিক সময় নেয়। কিন্তু কিছু দিন পর তারা দোকান না ছেড়ে উল্টো স্থানীয় শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান বাচ্চুর শরণাপন্ন হন।
 
অভিযোগ রয়েছে, ওই রাজনৈতিক নেতা নিজের দলীয় প্রভাব খাটিয়ে এবং জমি নিজের দখলে রয়েছে বলে প্রমাণ করতে ভুক্তভোগীদের চাচা আক্কাস আলীর কাছ থেকে একটি বায়নাপত্র দলিল সম্পাদন করে নেন। অথচ শিমরাইল মৌজার ২৭০ নম্বর খতিয়ানে আক্কাছ আলী তাঁর প্রাপ্য পরিমাণের চেয়েও অতিরিক্ত জমি আগেই বিক্রি করে দিয়েছেন।
 
এ বিষয়ে ভুক্তভোগীরা ময়মনসিংহের বিজ্ঞ ঈশ্বরগঞ্জ সিভিল জজ আদালতে ২২৯৩/২৬ অন্য প্রকার মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করায় পরিবারটি অপূরণীয় ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছে।
 
ভুক্তভোগী ইমন হাসান বলেন, ‘আমার বাবা ভাগের এই জমি পেয়েছেন এবং আমরা দীর্ঘদিন যাবৎ এখানে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু আমার চাচা আক্কাস আলী গোপনে এক নেতার কাছে এই জমি বায়না করে দিয়েছেন। অথচ সবার ভাগে ১ একর ৬৮ শতাংশ জমি পড়ার কথা থাকলেও তিনি ইতিমধ্যেই তাঁর প্রাপ্য পরিমাণের চেয়ে বেশি প্রায় ১ একর ৮৩ শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন। এখন আমাদের এই সম্পত্তি নিয়ে নানা পায়তারা করছেন। বিএনপি নেতা মো. খলিলুর রহমান বাচ্চু সহ ৪ জন আমাদের বাটোয়ারা ও ক্রয়কৃত জমির চৌহদ্দির উপর জমি বায়না করছে।  আমি এর উপযুক্ত বিচার চাই।’
 
আরেক ভুক্তভোগী বৃষ্টি আক্তার বলেন, ‘আমার বাবা মারা গেছেন। আমাদের চাচারা সবাই ভালো হলেও এক চাচা আমাদের সাথে এমন অন্যায় করছেন। আমরা যদি ভাগের চেয়ে বেশি জমি পেতাম, তবে একটা কথা থাকত। তিনি আগেই নিজের হিস্যার চেয়ে বেশি জমি বিক্রি করেছেন, আর এখন আমাদের অংশ থেকে বায়না দলিল করে দিয়েছেন। যারা এই বায়না করেছেন, তারা অসৎ উদ্দেশ্যে তা করেছেন।’
 
স্থানীয় বাসিন্দা মো: আবু কালাম ও উসমান আলী জানান, এই জমি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরাই ভোগদখলে রেখে আসছেন। এখন কিছু প্রভাবশালী ব্যক্তি অনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই পাঁয়তারা করছেন। আক্কাস আলী তাঁর প্রাপ্য সম্পত্তির পরিমাণের চেয়ে বেশি জমি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন, বায়না করার আগে তাঁর তো জেনেই নেওয়া উচিত ছিল কার অংশে কতটুকু জমি রয়েছে। এতিমদের সম্পত্তি নিয়ে এমন অবিচার মেনে নেওয়া যায় না।
 
এদিকে, অভিযুক্ত বিএনপি নেতার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 

আরও খবর

news image

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর ও মারধরের অভিযোগ

news image

ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া

news image

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

news image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার

news image

লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার

news image

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু

news image

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে

news image

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ

news image

ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

news image

দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন

news image

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ

news image

নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে

news image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী

news image

বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া

news image

লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা

news image

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

news image

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

news image

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

news image

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

news image

ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের

news image

জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

news image

মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ 

news image

জয়পুরহাটে মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে পৃথক মতবিনিময়

news image

জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

news image

লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

news image

লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী সহ-সভাপতি হাসনাত রানা

news image

মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ