ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

নওগাঁর ধামইরহাটে ৫ চিকিৎসকের মধ্যে ৪ জনই বদলি, স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

নওগাঁ প্রতিনিধিঃ ২৩ নভেম্বার ২০২৬ ০৫:১৭ পি.এম

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন চিকিৎসকের মধ্যে চারজনের বদলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একসঙ্গে চার চিকিৎসক বদলি হয়ে যাওয়ায় উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
বদলি হওয়া চিকিৎসকরা হলেন—ডা. ইসরাত জাহান প্রীতি, ডা. সুরাইয়া খাতুন, ডা. আমেনা ও ডা. আশিকুর রহমান। এদিকে, চার চিকিৎসকের একযোগে বদলির ঘটনায় আর্থিক লেনদেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, মাত্র পাঁচজন চিকিৎসকের ওপর নির্ভরশীল এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজন চিকিৎসক বদলি হয়ে গেলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে । এতে বিশেষ করে প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা বেশি ভোগান্তিতে পড়বেন।
এ ঘটনায় বদলির নেপথ্যের কারণ এবং ওঠা অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন, গোলাম মোস্তফা, আরব আলী ও মনছুর রহমান বলেন, ধামইরহাট উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন চিকিৎসক নিয়োগ দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।
এ অবস্থায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক পদায়ন এবং নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. আরিফ হাসান বলেন, ‘একসঙ্গে চারজন চিকিৎসক বদলি হওয়ায় কিছুটা চিকিৎসক সংকট তৈরি হতে পারে।’
নওগাঁর সিভিল সার্জন মো. আমিনুর রহমান বলেন, ‘ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বদলি করা হয়েছে। অতি দ্রুত সেখানে নতুন চিকিৎসক পদায়ন করা হবে।’

আরও খবর

news image

নওগাঁর ধামইরহাটে ৫ চিকিৎসকের মধ্যে ৪ জনই বদলি, স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

news image

ফরিদপুরে নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

news image

ডেঙ্গুর বিরুদ্ধে ৩ মাসের বিশেষ অভিযান, নেতৃত্বে প্রধানমন্ত্রী

news image

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করলেন ইউএনও ​

news image

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

news image

ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, সদস্য সচিব নাদিম

news image

ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু;হটস্পটে মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম

news image

ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

news image

ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮

news image

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

news image

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় -

news image

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত

news image

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জন হামে আক্রান্ত, মৃত্যু নেই

news image

৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে 

news image

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

news image

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৪ বছর বয়সি শিশুর মৃত্যু

news image

সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ২০

news image

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৭ নতুন ভর্তি ২৮

news image

বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা

news image

আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

news image

নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা

news image

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

news image

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার

news image

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫

news image

বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

news image

বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত

news image

টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু