নিজস্ব প্রতিবেদক ২০ এপ্রিল ২০২৫ ০৭:২৭ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্র (DUSTR)-এর ২০২৫-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কবি, সমাজবিজ্ঞানী এবং শিকড়-সন্ধানী লেখক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানম মহাসচিব নির্বাচিত হয়েছেন। ১৮ এপ্রিল, ২০২৫, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে কমিটি গঠনের জন্য এক কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ড. ফোরকান উদ্দিন আহমেদ, প্রাক্তন ছাত্রনেতা মোরল জিয়াউর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদুল হক, যুগ্ম মহাসচিব পদে মহিলা নেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ড. তৌফিক রেজা খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তসলিম, যুব সম্পাদক পদে জসিম উদ্দিন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার, সাংস্কৃতিক সম্পাদক পদে আশিক উল্লাহ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিঙ্কি, আন্তর্জাতিক সম্পাদক পদে আমরিন আক্তার প্রমি, প্রোগ্রাম সম্পাদক পদে নাহিদ হাসান নাবিল, সারজিয়া ফেরদৌসী, আনিসুর রহমান মীর, মাকসুদা আক্তার (মিতু) এবং তানিয়া আক্তার সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি বলেন, "বর্তমান সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 'হোমোক্রেসি' নামে একটি আন্তর্জাতিক মানের জার্নাল উপস্থাপন করব।" এ সময় তিনি একটি শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানান। তিনি আরও বলেন, "আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাতৃভূমি সংস্কারের কাজে অংশগ্রহণ করা উচিত। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠান করুন। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবেন।"
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা
বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন
বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের
আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ