মনিরুজ্জামান, ময়মনসিংহ ৩১ মার্চ ২০২৬ ০৫:৫০ পি.এম
দিনদিন বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব। সতর্ক অবস্থানে স্বাস্থ্য বিভাগ। তারপরও থামছেই না কান্নার শব্দ,চারিদিকে শুধু আহাজারি। রুগীর স্বজনরা পথ চেয়ে বসে থাকে কখন হাতে পাবে ছুটির কাগজ। ডাক্তার নার্সদের আচরণ তাদের আরও বেশি রুগী বানিয়ে তুলছে বলে জানালেন বিভিন্ন রোগীর স্বজনরা।
সারাদেশের ন্যায় ময়মনসিংহ অঞ্চলেও সাম্প্রতিক সময়ে হাম (Measles) আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, যা স্থানীয় অভিভাবক ও স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত (১৭ মার্চ থেকে শুরু করে ৩১ মার্চ) পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২২ জন হাম আক্রান্ত রোগী। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন রোগী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েক সপ্তাহে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকদের মতে, গত বছরের তুলনায় এই সময়ে আক্রান্তের হার প্রায় ১৫-২০% বেশি। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই দুর্গম চরাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকার শিশু।
পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও সিভিল সার্জন কার্যালয় থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক্স এসোসিয়েট প্রফেসর হাম আইসোলেশন ওয়ার্ড এর ফোকাল পার্সন
ডা.গোলাম মাওলা বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এর লক্ষণগুলো হলো, তীব্র জ্বর ও শরীর মেজমেজ করা, সারা শরীরে লালচে দানা বা র্যাশ ওঠা, সর্দি, কাশি এবং চোখ লাল হওয়া।"শিশুর কোনো র্যাশ বা জ্বরের লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখা এবং প্রচুর পরিমাণে তরল খাবার ও ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ানো জরুরি বলে মনে করেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আমরা গত ১৭ মার্চ থেকে আইসোলেশনের ব্যবস্থা গ্রহন করেছি। রোগী ব্যাপক হারে বেড়ে যাওয়ায় হাম ওয়ার্ডটি ৬ তলা থেকে এখন ৮ তলায় স্থানান্তর করেছি। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহন করবো। সঠিক সময়ে টিকা গ্রহণ এবং যথাযথ সতর্কতা অবলম্বন করলে দ্রুতই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে অনেকাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, সদস্য সচিব নাদিম
ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু;হটস্পটে মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম
ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮
ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় -
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জন হামে আক্রান্ত, মৃত্যু নেই
৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৪ বছর বয়সি শিশুর মৃত্যু
সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ২০
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৭ নতুন ভর্তি ২৮
বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫
বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত
টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
জামায়াতের চিকিৎসা ক্যাম্পে চশমা, অপারেশন, ওষুধ সহ বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কম্পপ্লেক্সে হচ্ছেটা কী ?
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং
বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি