ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

এস বি সুজন ১৯ জানু ২০২৬ ০৭:১৭ পি.এম

লালমনিরহাট জেলা শহরের শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১ টায় সরেজমিনে দেখা যায়, বইমেলার স্টলগুলো ঘিরে শিক্ষার্থীদের ছিল প্রাণচঞ্চল ও আনন্দময় উপস্থিতি। রঙিন প্রচ্ছদের বই হাতে নিয়ে কেউ পাতা উল্টে দেখছে, কেউ আবার মেঝেতে বসে গভীর মনোযোগে বই পড়ায় মগ্ন। গল্পের বই, ছড়া, নৈতিক শিক্ষা, সাধারণ জ্ঞান ও শিশুতোষ সাহিত্য শিক্ষার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। 

মেলায় অনেক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে বই নিয়ে আলোচনা করছে, কেউ পছন্দের বইটি অভিভাবকের কাছে দেখিয়ে কেনার আবদার জানাচ্ছে। বইয়ের পাতায় চোখ বুলিয়ে নতুন শব্দ শেখা, ছবির মাধ্যমে গল্প বোঝার চেষ্টা—সব মিলিয়ে বইমেলাটি শিশুদের কৌতূহল, কল্পনা ও জ্ঞানচর্চার এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।

শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের বই বাছাইয়ে সহায়তা করেন এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহ দেন। পুরো মেলা জুড়েই ছিল পড়ার আনন্দ, শেখার উচ্ছ্বাস আর বইয়ের সঙ্গে শিশুদের এক আন্তরিক বন্ধনের চিত্র। 

বইমেলার অন্যতম আকর্ষণ ছিল শিশু কর্নার। ২ থেকে ১২ বছর বয়সী শিশুদের উপযোগী বই দিয়ে সাজানো এই কর্নারে ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশা’-এর পরিচালনায় এবং আলোঘর প্রকাশনার যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। 

বইমেলা সম্পর্কে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন,‘শিশুদের মেধা ও মানসিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি ছড়া, গল্প, ছবি আঁকার বইসহ নানা ধরনের বই অত্যন্ত জরুরি। শিশুদের মোবাইল ও গ্যাজেটের প্রতি আসক্তি কমাতে হলে তাদের হাতে বই তুলে দিতে হবে। বাবা-মা ও পারিপার্শ্বিক পরিবেশ থেকেই শিশুরা শেখে। তাই প্রতিটি অভিভাবকের উচিত গ্যাজেটের ব্যবহার কমিয়ে সন্তানদের সঙ্গে বই নিয়ে সময় কাটানো।’

পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আরও সম্প্রসারণ করতে চান বলে জানান আলোঘর প্রকাশনার প্রতিনিধি মো. সোয়েফ মিয়া। 

উল্লেখ্য, শিবরাম আদর্শ পাবলিক স্কুল লালমনিরহাট জেলার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে নিয়মিত উৎসাহ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমের মাধ্যমে পাঠদানকে আনন্দময় করে তুলতে নানা উদ্যোগ নিয়ে থাকে স্কুল কর্তৃপক্ষ। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি নিয়মিত ব্যতিক্রমী আয়োজন করে আসছে।

আরও খবর

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ

news image

শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী

news image

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

news image

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী

news image

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ

news image

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

news image

 বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

news image

দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন

news image

বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

news image

বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের

news image

আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

news image

লালমনিরহাট জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত একরামুল হক সরকার

news image

লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

news image

নিউ ইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: বাংলা বইয়ের বিশ্বজনীন উৎসব

news image

প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি,সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে---উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

news image

লালমনিরহাট সরকারি কলেজের প্রভষকদের পদোন্নতির দাবিতে কর্ম বিরতি

news image

গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী

news image

বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)”

news image

“তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার”-ব্র্যাক ইউনিভার্সিটিতে বললেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের সিইও রিতা রায়

news image

বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

news image

বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

news image

বিশ্বমঞ্চে চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার