ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী

আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ১৫ নভেম্বার ২০২৫ ০৩:২৮ পি.এম

শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাজীপুরের অন্যতম হ্যাভেন টাচ অরগানাইজেশান কর্তৃক আয়োজিত বেসরকারি বৃত্তি প্রকল্প ‘শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ রোডস্থ সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি গাজীপুর শাখায় এবং সামারডেইল এলিমেন্টরি স্কুল ভবনসহ মোট ৫টি কেন্দ্র বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে গাজীপুর মহানগরের ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের পনেরশো শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা নেওয়া হয়। 

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল সরকার, ভাষা শহীদ কলেজের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, ইউসিএমএএস এ্যাবাকাস একাডেমির প্রশাসনের শামীমা আক্তার (লাকি) প্রমুখ। 

অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।

অভিভাবকরা আরো জানান, সরকারিভাবে কোন বৃত্তি পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি গুলো অব্যাহত থাকুক। 
সরেজমিনে সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান গিয়ে দেখেন, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজন খুশি তারা। 

কেন্দ্র সচিব সাখিনাজামান বর্না জানান, বৃত্তি পরীক্ষায় ৬১ জন কক্ষ পরিদর্শক ও ১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শহীদ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম জানান, তারা ২০১১ সাল থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন। এইবার চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে অনলাইনে, অফলাইনে আবেদন করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে। এবারের পরীক্ষার ফলাফল চলতি বছরের ডিসেম্বর শেষ সপ্তাহে ঘোষণা করা হবে।

আরও খবর

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ

news image

শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী

news image

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

news image

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী

news image

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ

news image

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

news image

 বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

news image

দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন

news image

বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

news image

বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের

news image

আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

news image

লালমনিরহাট জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত একরামুল হক সরকার

news image

লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

news image

নিউ ইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: বাংলা বইয়ের বিশ্বজনীন উৎসব

news image

প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি,সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে---উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

news image

লালমনিরহাট সরকারি কলেজের প্রভষকদের পদোন্নতির দাবিতে কর্ম বিরতি

news image

গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী

news image

বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)”

news image

“তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার”-ব্র্যাক ইউনিভার্সিটিতে বললেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের সিইও রিতা রায়

news image

বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

news image

বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

news image

বিশ্বমঞ্চে চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার