এস বি সুজন ২৮ মে ২০২৫ ০৭:১৮ পি.এম
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর এবং হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে প্রায় ৪০ জন মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৭ মে) রাত আনুমানিক ২টার দিকে এই পুশইন চেষ্টার ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে আজ (বুধবার) সকাল ১১টা পর্যন্ত এই পুশইন কার্যক্রম সফল হয়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলার এবং বনচৌকি সীমান্তে ভারতীয় ৭৮ বিএসএফ সদস্যরা রাতের আঁধারে ওইসব লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেয়। বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং লোকজন দুই দেশের সীমান্তের মাঝামাঝি অবস্থানে আটকে পড়ে।
সূত্র আরও জানায়, দুর্গাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা কিছু ব্যক্তি প্রথমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও বিজিবির বাধায় পুনরায় ভারতের দিকে ফিরে যেতে বাধ্য হয়। তবে সেখানেও বিএসএফ বাধা দেওয়ায় তারা বর্তমানে সীমান্তের মাঝখানে অবস্থান করছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে আটকে থাকা ব্যক্তিরা ভারতের আসাম রাজ্য থেকে এসেছে বলে জানা গেছে। পুশইনের আগেই তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড জব্দ করেছে বিএসএফ।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দুর্গাপুর ও বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করাতে চেয়েছিল। আমরা তা ঠেকাতে সক্ষম হয়েছি। যারা সীমান্তে আটকে আছে যদি প্রমাণিত হয় তারা বাংলাদেশি তবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং সীমান্তে বিজিবির সঙ্গে স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছে।
রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়
দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে: এমপি ওয়াহাব
হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’
ময়মনসিংহ সড়ক-মহাসড়কে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, সরকার হারাচ্ছে রাজস্ব
পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব - এ এস এম সালেহ আহমেদ
ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত তথ্যমন্ত্রীর
স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত
বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত চলবে
জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার - পানিসম্পদ মন্ত্রী
এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি
দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী
পিরোজপুরে চালু হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ ’
সাংবাদিকদের সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনকে সুশাসনের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার
চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান
খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী
দিনাজপুরে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ
মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’