ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রৌমারীতে ২৩ দিনেও গ্রেফতার হয়নি বিপ্লবের উপর হামলাকারী সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধি  ০৩ জুন ২০২৫ ০১:২৪ পি.এম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহমেদ বিপ্লবের উপর হামলাকারী সন্ত্রাসীরা ২৩ দিনেও গ্রেফতার না হওয়াই আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। 

অভিযোগ সূত্রে জানা গেছে,পুর্ব শত্রুতার জেরে গত ১০ মে উপজেলার যাদুরচর আকন্দপাড়া গ্রামের ছুক্কু মিয়ার পুত্র নুরুন্নবী ও চাক্তাবাড়ী গ্রামের সৈয়দ আলীর পুত্র আবু সায়েম পরিকল্পিতভাবে রাতের আধারে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। মৃত ভেবে চাক্তাবাড়ী ভাষা সৈনিক গেটের পাশে হাত-পা বাঁধা অবস্থায় বিপ্লবকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে বিপ্লবকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। 

মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার যাদুরচর (আকন্দপাড়া) গ্রামের ছুক্কু মিয়ার পুত্র নুরুন্নবী ও চাক্তাবাড়ী গ্রামের সৈয়দ আলীর পুত্র আবু সায়েম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা হিসাবে টাকা উত্তোলন করে আসছিলো। নুরুন্নবী এবং আবু সায়েমের বিরুদ্ধে কথা বলার কারনে কাল হয়ে দাঁড়ায় বুলবুল আহমেদ বিপ্লব। গত ৯ মে রাত সাড়ে নয়টার দিকে বিপ্লবকে ফোন করে কর্তিমারী বাজারের একটি হোটেলে ঢেকে নেয় মাদক সম্রাট নুরুন্নবী। হোটেলে গিয়ে বিপ্লব দেখতে পান আবু সায়েম বসে ছিলো হোটেলে। তারা দুজন বিপ্লবের কাছে জানতে চান, মাদক ব্যবসায়ীদের কেন থানা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। বিপ্লব প্রতিবাদ করে ঘটনাস্থল ত্যাগ করে তার দোকানে চলে যায়। উক্ত ঘটনা তার পরিবারসহ আত্মীয়-স্বজনদের অবগত করেন। ১০ মে রাত সাড়ে ১০টার দিকে নুরুন্নবী প্রকাশ্যে বিপ্লবের দোকানে গিয়ে বিপ্লবকে গুম করার হুমকি দেন। ঢাকা হতে মালামাল আসার কারনে বিপ্লবের দোকান বন্ধ করতে একটু দেরী হয়। মালামাল গ্রহনের পর ঐ দিন দিবাগত অর্থাৎ ১১ মে  রাত ১২ টা ৫০ মিনিটের সময় নুরুন্নবী এবং আবু সায়েমসহ কয়েকজন সন্ত্রাসী পথ রোধ করে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। বিপ্লবের মানিব্যাগে থাকা ৬২ হাজার টাকাও ছিনিয়ে নেন তারা। মৃত ভেবে চাক্তাবাড়ী ভাষা সৈনিক গেটের পাশে হাত-পা বাঁধা অবস্থায় বিপ্লবকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে বিপ্লবকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন। ১২ মে ২০২৫ বিকেল সাড়ে ৫টার দিকে  জ্ঞান ফেরেন বিপ্লবের। বিপ্লবের ভগ্নিপতি কামরুজ্জামান বাবু দু"জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় কোন আসামি গ্রেফতার না হওয়াই হতাশ মামলা বাদী । এই ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

news image

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

news image

খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ

news image

বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

news image

পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

news image

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

news image

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

news image

জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের 

news image

নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

news image

পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

news image

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

news image

গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান

news image

কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

news image

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক

news image

রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার

news image

ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে

news image

মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের

news image

১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে

news image

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা

news image

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

news image

দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন

news image

ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান

news image

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল