নিজস্ব প্রতিনিধি ২৩ ডিসেম্বার ২০২৫ ০৬:২৮ পি.এম
আজ ২৩ ডিসেম্বর ২০২৫ টেলিযোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণের ফলে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা হয়েছে সহজ ও সংযুক্ত। দেশের বিভিন্ন প্রান্তে যেসব রিগার (মোবাইল টাওয়ারে ওঠার কাজে নিয়োজিত) এই নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন তাঁদের প্রতি সম্মান জানাতে ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে হুয়াওয়ে সম্প্রতি আয়োজন করে ‘রিগার ইএইচএস ফ্যামিলি ডে ২০২৫’।
ঢাকায় অবস্থিত হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তরে এই অনুষ্ঠানে রিগার ও তাঁদের পরিবারের সদস্য ছাড়াও মোবাইল অবকাঠামো নির্মাণে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেনারেল ম্যানেজারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সাউথ এশিয়া ডেলিভারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর চেন হেংঝো। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন হুয়াওয়ের এফএসসি (ফিল্ডওয়ার্ক সার্ভিস সেন্টার) ম্যানেজার মো. লুৎফর রহমান সজিব এবং ইএইচএস ম্যানেজার পারভেজ ইসলাম। কর্মক্ষেত্রে মোবাইল টাওয়ার কর্মীদের ইএইচএস (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি) নীতিমালা অনুসরণ করে নিরাপত্তা বিধি মেনে চলতে তাঁরা সকলকে সচেতন করেন। রিগারদের নিরাপত্তার ব্যাপারে আগ্রহী করতে তাঁদের পরিবারের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আলোচকরা। পাশাপাশি তাঁদের প্রতি যত্ন ও মানসিক সহায়তার গুরুত্বও তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচীর আয়োজন করা হয়।
চেন হেংঝো অনুষ্ঠানে সকলের সাথে সময় কাটান। তিনি বলেন, “আমরা রিগারদেরকে শুধু সহযোগী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে দেখি না, বরং হুয়াওয়ে পরিবারের অংশ হিসেবে দেখি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা তাঁদের পরিবারকে আনন্দঘন মুহূর্ত উপহার দিতে চাই।
এই অনুষ্ঠানে নিরাপত্তা সচেতনতা ও পরিবারের মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও দায়বদ্ধতার সংস্কৃতিকে তুলে ধরে।” হুয়াওয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এর কার্যক্রমে যুক্ত কর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার মানদণ্ডের প্রতি হুয়াওয়ের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
লাকসামে জুয়েলারী সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে
গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর