পিরোজপুর প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ ০৭:০৩ পি.এম
আজ রবিবার (১৯ এপ্রিল)পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সংস্থাপন, জেনারেল সার্টিফিকেট ও ফ্রন্ট ডেস্ক শাখা) ফারদিন মনীর অর্ণব এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস।
নকল ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স সভায় জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "শিক্ষার সাথে আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। পিরোজপুরের কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা নকল সহ্য করা হবে না।" তিনি আরও বলেন, ইতিপূর্বে তিনি নকলের সাথে জড়িত থাকার দায়ে অনেক শিক্ষকের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ঘোষণা দেন যে, পিরোজপুরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে আবশ্যিক ভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তিনি বলেন, "আমি আমার অফিস থেকেই মনিটর করবো কোন কেন্দ্রে কীভাবে পরীক্ষা হচ্ছে এবং কক্ষ পরিদর্শকরা কীভাবে দায়িত্ব পালন করছেন।"
শিক্ষকদের মহান পেশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "আপনাদের দেখে শিক্ষার্থীরা শিখবে। আপনারা যদি অনৈতিক সুবিধা দেন, তবে সমাজ আপনাদের কেন সম্মান করবে?" তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষক পাঠদানের চেয়ে কোচিং বা প্রাইভেট পড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন, যা কাম্য নয়।
জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনে তাদের ভর্তি বাতিল করা হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য একটি রাজনীতিমুক্ত ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়ার ওপর তিনি বিশেষ জোর দেন।
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা
বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন
বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের
আইএসইউতে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
লালমনিরহাট জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত একরামুল হক সরকার
লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত
নিউ ইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: বাংলা বইয়ের বিশ্বজনীন উৎসব
প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি,সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে---উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
লালমনিরহাট সরকারি কলেজের প্রভষকদের পদোন্নতির দাবিতে কর্ম বিরতি
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)”
“তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার”-ব্র্যাক ইউনিভার্সিটিতে বললেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের সিইও রিতা রায়
বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে
বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বিশ্বমঞ্চে চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার
এইচএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম ,অধ্যক্ষের সংবাদ সম্মেলন
এইচএসসি ও সমমানে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ
নতুন কুঁড়ির শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ
গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন
সরাইলে পবিত্র কোরআনের সুর প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবীনগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু
আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
গলাচিপায় এ আর প্রি ক্যাডেট ইসলামিক একাডেমি'র আয়োজনে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান