ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

খেলাধূলা ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬ ০৫:১৮ পি.এম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। আজ এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাহিদের দল পেশোয়ার জালমি ফাইনালে উঠেছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারের উন্নতির অংশ। সেই বিবেচনায় নাহিদকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। এর সাথে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিমের কাছ থেকেও ছাড়পত্র পাওয়া গেছে। একইসাথে তারা নিশ্চিত করেছে, ফাইনালে খেললে নাহিদের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টে প্রভাব পড়বে না।

এর আগে পিএসএলে খেলতে গিয়ে প্রথম দফায়ও বাড়তি দুই দিন ছুটি পেয়েছিলেন নাহিদ ও শরিফুল ইসলাম। এরপর নিউজিল্যান্ড সিরিজে খেলার জন্য দেশে ফেরেন দুজনই। ওয়ানডে সিরিজে বাংলাদেশের সিরিজ জয়ে ৮ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।

পিএসএলে আগের দফার মতো এবারও ফাইনাল খেলতে দেওয়ার জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন পেশোয়ার জালমির কর্নধার জাভেদ আফ্রিদি। এক্সে তিনি লিখেন, পিএসএলের ১১তম আসরের ফাইনালে নাহিদ রানাকে পেশোয়ার জালমির হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ।

এবারের বাংলাদেশ মোট ৬ জন ক্রিকেটার পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। তারা হলেন-মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাদের সবার ছাড়পত্র ছিল ১২ এপ্রিল পর্যন্ত। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর নাহিদ ও শরিফুলের অনাপত্তিপত্র বাতিল করে বিসিবি।

শেষ পর্যন্ত পেশোয়ারের অনুরোধে নাহিদ রানাকে ফাইনাল খেলতে যেতে দিচ্ছে বিসিবি। আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবি জানিয়েছে, সব ঠিক থাকলে ওই ম্যাচের জন্য ভালোভাবেই এভেইলেবল থাকবেন নাহিদ।

এবারের পিএসএল দিয়েই দেশের বাইরের লিগে অভিষেক হয়েছে নাহিদের। দেশে ফেরার আগে ৪ ম্যাচ খেলে ওভারপ্রতি মাত্র ৫.৪২ রান খরচ করে ৭ উইকেট নিয়েছিলেন এই গতিতারকা।

এর আগে গতকাল মঙ্গলবার বাবর আজমের সেঞ্চুরিতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। ৩ মে তাদের প্রতিপক্ষ অবশ্য কে হবে, সেটা এখনো নিশ্চিত নয়।

আরও খবর

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস

news image

বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে

news image

দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার

news image

মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে

news image

স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল

news image

পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ

news image

জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

news image

সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ

news image

ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে

news image

জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ

news image

৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড

news image

ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস

news image

তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন

news image

স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল

news image

টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি

news image

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

news image

পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স

news image

বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে

news image

ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন

news image

প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ

news image

শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত