ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প

আ্ন্তর্জাতিক ডেস্ক: ০৮ ফেব্রু ২০২৬ ০৬:৪১ পি.এম

হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি আসফুরার সঙ্গে বৈঠকের পর তার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  শনিবার ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রক্ষণশীল ব্যবসায়ী ও হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা’র সাবেক মেয়র আসফুরা গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে গত সপ্তাহে শপথ নেন।  ট্রাম্প নির্বাচনী প্রচারে তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন।

এমনকি, আসফুরা পরাজিত হলে, মধ্য আমেরিকার দরিদ্রতম দেশ হন্ডুরাসের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি আমার বন্ধু ও হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি ‘টিটো’ আসফুরার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছি।’

তিনি আরও লেখেন, ‘আমি তাকে শক্ত সমর্থন দেওয়ার পরই তিনি নির্বাচনে জয়ী হন। টিটো ও আমি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনেক মূল্যবোধে একমত। নিরাপত্তা বিষয়ে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।’

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। রোববার এই বৈঠকটি নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন আসফুরা।

হন্ডুরাসের প্রেসিডেন্টের কার্যালয় দুই নেতার একটি ছবি প্রকাশ করেছে। সেখানে তাদের হাসিমুখে ‘থাম্বস আপ’ দিতে দেখা গেছে। এর আগে, গত ১২ জানুয়ারি আসফুরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর দুই দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনার ঘোষণা দেয়।

আসফুরার জয়ের মাধ্যমে লাতিন আমেরিকায় আরেকজন মিত্র পেলেন ট্রাম্প।  সাম্প্রতিক সময়ে চিলি, বলিভিয়া, পেরু ও আর্জেন্টিনায় অপরাধ ও দুর্নীতি বিরোধী প্রচারে জোর দেওয়া রক্ষণশীলরা বামপন্থীদের ক্ষমতা থেকে সরিয়েছে।

ওয়াশিংটনের প্রভাব বলয়ে থাকা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, না কি বেইজিংয়ের সঙ্গে— এই সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছেন ট্রাম্প। হন্ডুরাসের নির্বাচনের আগের দিন ট্রাম্প আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। 

আসফুরার দলভুক্ত হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। হার্নান্দেজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৪০০ টন কোকেন পাচারে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার রায় হয়েছিল।

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌযান ধ্বংস ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ওয়াশিংটন মাদক পাচারের অভিযুক্ত করে চাপ বাড়ানোর মধ্যেই হার্নান্দেজকে ক্ষমা করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। 

এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

আরও খবর

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি