ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১৭ আগষ্ট ২০২৬ ০৪:৪৭ পি.এম

জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক ও ময়মনসিংহ কোতোয়ালী থানা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিনের ওপর সাম্প্রতিক সময়ে পরিচালিত সাইবার অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমের 'বট বাহিনী'র ষড়যন্ত্র চলছে ।
 
রবিবার(১৬ আগষ্ট) জুলাই যোদ্ধা আল আমিন গুপ্ত বাহিনীরদের বিচারের দাবী জানায়। জুলাই যোদ্ধা আল আমিন বলেন,চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদের পতনের পর যখন সারা দেশ আনন্দে ভাসছিল, তখন বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় এক আওয়ামী কাউন্সিলর ও যুবলীগের ক্যাডারদের নৃশংস ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হই আমি। এই হামলায় আমার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায় ও শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। দীর্ঘ দিন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নেওয়ার পর সরকারি স্তরের নিবিড় তদন্ত ও যাচাই-বাছাই শেষে আমাকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করা হয়।
 
তিনি আরও বলেন, সম্প্রতি রাজধানীর কেআইবি মিলনায়তনে জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ও শহীদ পরিবারের সদস্যদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আমি আবেগঘন ও সাহসী বক্তব্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করি। প্রধানমন্ত্রীর সরাসরি সহানুভূতি ও রাজনৈতিক আলোকবর্তিকায় আসার পর থেকেই আমার বিরুদ্ধে শুরু হয় এক গভীর ষড়যন্ত্র। একটি কুচক্রী মহল, গুপ্ত বাহিনী ও অনলাইনে সক্রিয় সংগঠিত 'বট বাহিনী' সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার শুরু করে। আমি ভিন্ন কোনো ঘটনায় পঙ্গু হইনি। আমি প্রকৃত জুলাই যোদ্ধা।
 
অনুসন্ধানে উঠে এসেছে, রাজনৈতিক হিংসা, ঈর্ষা এবং ৪ জুলাই ঢাকায় এক আলোচনা সভায় জামায়াতের বিরুদ্ধে আল-আমিনের বক্তব্য দেওয়ার প্রেক্ষাপট থেকেই এই ভিত্তিহীন অপপ্রচারের সূত্রপাত।
 
এই প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু এবং ছাত্র প্রতিনিধি মাজহারুল ইসলাম স্পষ্ট জানান যে, আল-আমিন জুলাই আন্দোলনে শুরু থেকেই অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং তাঁর অবদান অনস্বীকার্য। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ বলেন আল আমীন একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা। ২৪ এর গনঅভ্যুত্থানে তার অবদান জাতি সারাজীবন মনে রাখবে।  ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদও এই অপপ্রচারের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা উল্লেখ করেন, সরকারি প্রশাসনিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ার পরেই আল-আমিন ‘জুলাই যোদ্ধা’র মর্যাদা ও গেজেট লাভ করেছেন। একটি পক্ষ আল-আমিনের ত্যাগকে খাটো করে বিএনপির অভূতপূর্ব অবদানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সুর মিলিয়ে এই নোংরা খেলায় মেতে উঠেছে। সকল প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিশ্চিত করে যে, জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলন করা এই তরুণ একজন প্রকৃত ‘জুলাই হিরো’, যাকে কোনো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দিয়ে বিতর্কিত করা সম্ভব নয়।
 

আরও খবর

news image

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

news image

সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়

news image

লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

news image

রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন

news image

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

news image

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

news image

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

news image

মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক

news image

ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার

news image

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

news image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত

news image

গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা

news image

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

news image

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

news image

উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক

news image

ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত

news image

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

news image

বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী

news image

বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান

news image

বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই

news image

নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

news image

ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা

news image

গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান 

news image

ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ

news image

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

news image

মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা