ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

আন্তর্জাতিক ডেস্ত ০৯ আগষ্ট ২০২৬ ০৮:৪৯ পি.এম

টাইফুন ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনের ঘনবসতিপূর্ণ পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোতে রোববার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে ইতোমধ্যে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার সাংহাইয়ের দুটি প্রধান যাত্রীবাহী বিমানবন্দর থেকে যাতায়াতকারী প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।প্রতিবেশী ঝেজিয়াং প্রদেশের হাংঝু বিমানবন্দরেও আসা-যাওয়ার ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। টাইফুন ডলফিন সাম্প্রতিক দিনগুলোতে জাপানের ওকিনাওয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে যাচ্ছে। 

এটি রোববার গভীর রাতে অথবা সোমবার ভোরে ঝেজিয়াং কিংবা পাশের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওকিনাওয়া সরকারের তথ্য অনুযায়ী, সেখানে সাতজন সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী এক ব্যক্তিও রয়েছেন। ঝোড়ো বাতাসে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান বলে জানা গেছে।

আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওকিনাওয়ার তথ্য অনুযায়ী জানা গেছে, রোববার বিকেল পর্যন্ত ওকিনাওয়ার ৫ হাজার ২৯০টি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। তাইওয়ানেও ঝড়ের প্রভাবে রোববার দ্বীপটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে যায়। ফলে কয়েক ডজন ফেরি চলাচল বন্ধ করা হয় এবং ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) রোববার সকালে টাইফুন নিয়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে। এটি দেশটির সবচেয়ে গুরুতর আবহাওয়া সতর্কতা। কেন্দ্রটি ঝেজিয়াংয়ের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ‘অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের’ পূর্বাভাস দিয়েছে।

এনএমসি জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত সাংহাই এবং ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কিছু এলাকায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে। চীনের স্থলভাগে আঘাত হানার পর টাইফুন ডলফিন উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝড় আসার আগেই শনিবার সন্ধ্যা পর্যন্ত ফুজিয়ানের ‘ঝুঁকিপূর্ণ এলাকা’  থেকে প্রায় ৯৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিনহুয়া আরও জানিয়েছে, ঝেজিয়াং ও ফুজিয়ানে ২০০টির বেশি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সংস্থাটি জানায়, এ ছাড়া সমুদ্রের বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুক্রবার সকাল পর্যন্ত ৪৭৪টি নির্মাণকাজে ব্যবহৃত জাহাজকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কিছু ট্রেন চলাচলও রোববার বন্ধ রাখা হয়েছে। 

চীনে টাইফুন ডলফিনের আঘাতের আশঙ্কার দুই সপ্তাহ আগে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছিল টাইফুন নউল। সে সময় কর্তৃপক্ষ এটিকে চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে ঘোষণা করেছিল।

চীনে আঘাত হানার আগে ফিলিপাইনে টাইফুন নউলের তাণ্ডবে তিনজন নিহত এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে