আন্তর্জাতিক ডেস্ত ১৭ আগষ্ট ২০২৬ ০৬:১১ পি.এম
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সম্মুখসারিতে যুদ্ধ প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা বন্ধ রয়েছে। এ অবস্থায় রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। ফলে ২০২২ সালে যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, ‘ইউক্রেনীয় সন্ত্রাসীরা ভালুইস্কি জেলার কোলসকোভো গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’
কোলসকোভো গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। শুয়ায়েভ বলেন, হামলায় একটি স্থাপনায় আগুন ধরে গেছে এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর এক দিন আগে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় দুই দেশে মোট ১৯ জন নিহত হয়। ২০২২ সালের শুরুতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
সম্প্রতি রাশিয়া এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে, যেগুলো প্রতিহত করা কঠিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের একটি অংশ অন্যদিকে চলে যাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, রাশিয়া তার সুযোগ নিচ্ছে।
অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের মালিকানাধীন গুদামগুলোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে। ইউক্রেনের দাবি, প্রতিষ্ঠানটি রাশিয়ার ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সরবরাহ করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলার পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগারে হামলার লক্ষ্য হলো দেশটির যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দেওয়া।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর এটি কোনো এক মাসে বেসামরিক নিহতের সর্বোচ্চ সংখ্যা।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে রাশিয়ার ভূখণ্ডে ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা আগের মাসের তুলনায় বেশি।
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি