আন্তর্জাতিক ডেস্ত ২৬ ফেব্রু ২০২৬ ০৫:২৯ পি.এম
ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান উক্রস্পেকসিস্টেমস ইংল্যান্ডে একটি নতুন কারখানা চালু করেছে। ব্রিটিশ সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এই কারখানা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।
লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি ২০০ মিলিয়ন ইউরো (২৭১ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে। এর আওতায় ইংল্যান্ডের পূর্বাঞ্চলে মিলডেনহলে একটি উৎপাদন কেন্দ্র এবং এলমসেটে একটি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উক্রস্পেকসিস্টেমস ইউকের পরিচালক ররি চেম্বারলেইন বলেন, ‘রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পর এই কারখানা নিরাপদ সরবরাহ, সুরক্ষিত সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা এবঙ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত করছে—‘ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে অন্য ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোও ইতোমধ্যে উৎপাদন কেন্দ্র চালু করেছে বা পরিকল্পনা নিয়েছে।’
যুক্তরাজ্যের কারখানায় কোন ধরনের ড্রোন উৎপাদন হবে তা স্পষ্ট করা হয়নি। তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বিশেষ করে নজরদারি ড্রোন তৈরির জন্য পরিচিত।
যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এ ধরনের ৮০টি ড্রোন কিনেছে।
বুধবার কারখানাটির উদ্বোধন করেন ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড। তিনি বলেন, ‘উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন ও আমাদের দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ইঙ্গিত।’
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি