খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ ১২:৪৭ পি.এম
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবোঝাই এক ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে পড়ে। পরে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়ার দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ
লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস