আন্তর্জাতিক ডেস্ত ০২ এপ্রিল ২০২৬ ০৬:০৯ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তজনা ও সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতি বার্তা জানাল বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় আবুধাবিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউএই’র উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক বৈঠকে এই সংহতি জানানো হয়।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করেছেন।
সাম্প্রতিক হামলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে প্রধানমন্ত্রী বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসীকে আশ্রয় দেওয়া এবং তাদের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি দেশটির প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
বৈঠককালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি যে কোনো দেশের নাগরিক নির্বিশেষে সেখানে বসবাসরত সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আমিরাতের মন্ত্রী বাংলাদেশের এই সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুমায়ুন কবির আমিরাত নেতৃত্বের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন। তিনি সংলাপ ও কূটনৈতিক উপায়ে যে কোনো বিরোধ সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উভয় দেশ বর্তমান সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন। আঞ্চলিক নেতাদের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের উদ্দেশ্য।
নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে
‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’
ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে
লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন
রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়
ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে - ট্রাম্প
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়
উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান
যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে-
আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার
ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান
ইরানের নবনিযুক্ত নেতার নির্দেশনায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দাবি করে ট্রাম্প
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান
রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন
দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের
ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন
এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন
আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত
ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু
উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন
মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস