আন্তর্জাতিক ডেস্ত ১১ মার্চ ২০২৬ ০৪:০৫ পি.এম
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার কাইল ওয়াকার। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে ওয়াকারের আর মাত্র চার ম্যাচ বাকি ছিল।
আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার। এর মধ্যে দুইবার তার দল ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলেছে।
৩৫ বছর বয়সী এই রাইট-ব্যাক এমন এক সময় জাতীয় দলকে বিদায় জানালেন যখন ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি রয়েছে। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ওয়াকারের। এই সময়ের মধ্যে থ্রি লায়ন্সদের হয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে ওয়াকার খেলেছেন।
সর্বশেষ জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। এবারের মৌসুমে বার্নলির হয়ে প্রিমিয়ার লিগে ২৭টি ম্যাচ খেললেও বিশ্বকাপ বাছাইপর্বে তিনি জাতীয় দলে ছিলেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াকার বলেছেন, ‘প্রায় এক দশকেরও বেশী সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করার পর আমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডের হয়ে মাঠে খেলতে নামা সবসময়ই ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল। এই একটি বিষয় নিয়ে আমি সবসময়ই গর্ববোধ করি।
এই সুযোগে আমি সতীর্থ, কোচ, ম্যানেজারসহ এ দীর্ঘ যাত্রায় যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের প্রতিটি চিৎকার ইংল্যান্ডকে সবসময় একত্রিত করেছে। বিশ্বকাপে দলকে সমর্থন যোগানোর জন্য আমি সমর্থকদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি। ইংল্যান্ডের জার্সি গায়ে প্রতিটি মুহূর্ত আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’ ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামের হয়ে ক্লাব ফুটবলেও নিজেকে দারুনভাবে প্রমান করেছেন কাইল ওয়াকার।
আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার
ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান
ইরানের নবনিযুক্ত নেতার নির্দেশনায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দাবি করে ট্রাম্প
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান
রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন
দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের
ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন
এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন
আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত
ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু
উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন
মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস
নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।
‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প
শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী
প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প
তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন
ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প
ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি
১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে
যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে
প্রত্যেক নাগরিককে যে কোনো ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে হবে
বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা কমিটির এবারের থিম হলো ‘নবান্ন’
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশী ক্যালিগ্রাফি হস্তান্তর
খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন ভারত ও পাকিস্তান