আন্তর্জাতিক ডেস্ত ০১ এপ্রিল ২০২৬ ০৬:২১ পি.এম
দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের প্রথম চন্দ্রযাত্রা। এই অভিযানকে নতুন যুগে মহাকাশ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের পথচলার বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নাসার এই মিশনের নাম ‘আর্টেমিস-২’। নানা বাধা ও বিলম্ব পেরিয়ে অবশেষে ফ্লোরিডা থেকে আজ ১ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২২৪টা) উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এই অভিযানে অংশ নিচ্ছেন তিন মার্কিন নভোচারী। তারা হলেন—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। তাদের সঙ্গে রয়েছেন কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের এই যাত্রায় তারা চাঁদের কক্ষপথ ঘুরে আসবেন। তবে অবতরণ করবেন না।
১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনের মতোই হবে এই ভ্রমণ। এই অভিযানে একাধিক ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ, কোনো নারী ও কোনো অ-মার্কিন নাগরিক চন্দ্র মিশনে অংশ নিচ্ছেন।
এটি নাসার নতুন চন্দ্র রকেট ‘এসএলএস’-এর প্রথম মানববাহী উড্ডয়নও। বিশাল আকৃতির কমলা-সাদা এই রকেট ভবিষ্যতে বারবার চাঁদে ফেরার সুযোগ তৈরি করবে।
লক্ষ্য, সেখানে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তোলা এবং মহাকাশ অনুসন্ধানকে আরও এগিয়ে নেওয়া। নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, ‘চাঁদ আমাদের সৌরজগতের গঠনের এক জীবন্ত সাক্ষ্য।’
তিনি বলেন, এটি মঙ্গল অভিযানের পথে একটি ধাপ। সেখানে অতীত জীবনের প্রমাণ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
-প্রস্তুত সবাই-
মূলত ফেব্রুয়ারিতেই উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু একের পর এক সমস্যায় বিলম্ব হয়। এমনকি বিশ্লেষণ ও মেরামতের জন্য রকেটটি হ্যাঙ্গারে ফিরিয়ে নিতে হয়েছিল। সম্প্রতি নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় বলেন, ‘যান প্রস্তুত, সিস্টেম প্রস্তুত। ক্রুরাও প্রস্তুত।’
মঙ্গলবার পর্যন্ত সংস্থার কর্মকর্তারা জানান, প্রকৌশল কার্যক্রম ও চূড়ান্ত প্রস্তুতি নির্বিঘ্নে এগোচ্ছে। আবহাওয়াও অনুকূলে রয়েছে। তবে আজকের উৎক্ষেপণ বাতিল বা বিলম্ব হলে ৬ এপ্রিল পর্যন্ত আরও কয়েকটি সুযোগ রয়েছে।
যদিও সপ্তাহের শেষের দিকে আবহাওয়া কিছুটা প্রতিকূল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে
‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’
ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে
লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন
রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়
ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে - ট্রাম্প
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়
উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান
যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে-
আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার
ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান
ইরানের নবনিযুক্ত নেতার নির্দেশনায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দাবি করে ট্রাম্প
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান
রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন
দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের
ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন
এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন
আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত
ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু
উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন
মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস
নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।
‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প
শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী