ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন

খেলাধূলা ডেস্ক ০২ এপ্রিল ২০২৬ ০৬:৫২ পি.এম

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে উদ্যোগ নিচ্ছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। লিগ শুরুর জোরালো দাবির পাশাপাশি এবার তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের অধিকার রক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে প্রতিনিধি আহ্বানের ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
আজ (২ এপ্রিল) প্রতিনিধি আহ্বানের বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় মোহাম্মদ মিঠুন জানান, প্রথম বিভাগ থেকে দুইজন এবং দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে একজন করে প্রতিনিধি যুক্ত করতে চায় কোয়াব। তবে এই নিয়োগ কোনো সিলেকশন নয়, বরং খেলোয়াড়দের নিজেদের ভোটাভুটির মাধ্যমেই সম্পন্ন হবে। ভোটাভুটির সম্পূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের ক্রিকেটারদের ওপর।

মার্চ-এপ্রিলের এই ভরা মৌসুমে ঢাকা লিগ নিয়ে চলমান স্থবিরতাকে প্রতিনিধি নিয়োগের ‘আদর্শ সময়’ হিসেবে দেখছেন মিঠুন। লিগ বন্ধ থাকায় সাধারণ ক্রিকেটারদের হাহাকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল উপার্জনের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগ বন্ধ হওয়াতে প্রতিটি খেলোয়াড় অনেক কষ্টে দিনাতিপাত করছে। বিষয়টি আমাদের নজরে আছে।’

ক্লাবগুলোর বিসিবি বয়কট করার জেরে লিগ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিরসনে কোয়াব কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। মিঠুন আরও বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। লিগটাকে দ্রুত মাঠে গড়ানোর বিষয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অতি দ্রুত সমাধান আনার চেষ্টা করছি।’

আরও খবর

news image

ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন

news image

প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ

news image

শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

news image

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

news image

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন

news image

বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো

news image

পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে

news image

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে

news image

ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি

news image

আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো

news image

প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ

news image

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন