ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে

আন্তর্জাতিক ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬ ০৩:৪৩ পি.এম

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে দ্রুতগতিতে ছুটে আসছেন। ঐতিহাসিক চন্দ্র সফরের রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি তারা বিভিন্ন ছবি ও স্মৃতি বিনিময় করছেন। তাদের বর্ণনায় উচ্ছ্বসিত মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও সহকর্মীরা।

হিউস্টন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিশেষ নজর কেড়েছে নভোচারীদের তোলা একটি ‘আর্থসেট’ বা পৃথিবী-অস্তের ছবি। এবড়োখেবড়ো চন্দ্র দিগন্তের নিচে পৃথিবী যখন তলিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তটি তারা ক্যামেরাবন্দি করেন। ১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনে তোলা আইকনিক ‘আর্থরাইজ’ বা পৃথিবী-উদয়ের ছবির আদলেই সচেতনভাবে এই ছবিটি তোলা হয়েছে। 

নাসা ও হোয়াইট হাউসের প্রকাশ করা নতুন ছবিতে দেখা যায়, একদিকে নীল জলের পৃথিবী, অন্যদিকে চাঁদের রুক্ষ বাঁক, মাঝখানে অন্ধকার মহাকাশের বিস্তার। মঙ্গলবার দুপুরে নভোচারীরা হিউস্টন মিশন কন্ট্রোলের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন। সেখানে তারা চাঁদের চারপাশে প্রায় সাত ঘণ্টার পর্যবেক্ষণকালীন অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন।

আর্টেমিস-২ মিশনের প্রধান কেলসি ইয়াং নভোচারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের পুরো চন্দ্র বিজ্ঞানী দল এবং বৃহত্তর বৈজ্ঞানিক সমাজ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। গতকাল আপনারা যা করেছেন, তা বিজ্ঞানের ইতিহাসে সত্যিই অনেক বড় অর্জন।’

পরে এক ব্রিফিংয়ে ইয়াং জানান, বর্তমানে সবার মনোবল খুব চাঙ্গা এবং তারা লক্ষ্য অনুযায়ী কাজ শেষ করেছেন। চার সদস্যের এই দলে রয়েছেন মার্কিন নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন। ২০২৮ সালে চাঁদে পুনরায় মানুষ নামানোর প্রস্তুতির অংশ হিসেবে

তারা পৃথিবীর এই উপগ্রহটি প্রদক্ষিণ করেন।

চাঁদ প্রদক্ষিণের সময় তারা পৃথিবী থেকে দূরতম পথ পাড়ি দেওয়ার নতুন রেকর্ডও গড়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে তারা অবতরণ করবেন। পথিমধ্যে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত সহকর্মীদের সঙ্গেও কথা বলেন। এছাড়া, আজ রাতে তারা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বলে জানিয়েছে নাসা।

‘আনন্দের চিৎকার’

নভোচারীরা চাঁদের পৃষ্ঠের অত্যন্ত নিখুঁত বর্ণনা দিয়েছেন। তারা সূর্যগ্রহণেরও সাক্ষী হয়েছেন। চন্দ্রপৃষ্ঠে উল্কাপাত বা আলোর ঝলকানি দেখার কথাও জানিয়েছেন তারা। নভোচারী ভিক্টর গ্লোভার বলেন, ‘সম্ভবত মানুষ যা দেখার জন্য বিবর্তিত হয়নি, আমরা আজ তা-ই দেখছি। এর বর্ণনা দেওয়া কঠিন, এটি অভাবনীয়।’

কেলসি ইয়াং জানান, নভোচারীদের বর্ণনা শুনে নাসার সায়েন্স ইভ্যালুয়েশন রুমে বিজ্ঞানীরা খুশিতে চিৎকার করে ওঠেন।

সোমবার নভোচারীদের অভিনন্দন জানান নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ট্রাম্প নভোচারীদের ‘আধুনিক যুগের অগ্রদূত’ এবং ‘সাহসী’ বলে অভিহিত করেন। তিনি তাদের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত এবং প্রায় ৪০ মিনিটের ব্ল্যাকআউট বা পৃথিবী থেকে সংযোগ বিচ্ছিন্ন থাকার সময়ের অভিজ্ঞতা জানতে চান।

কথোপকথনে নিজেই একটু সংযোগ সমস্যায় পড়েন ট্রাম্প। নভোচারীরা তার কথা শুনতে পাচ্ছেন না বলে মনে হওয়ায় পুরো এক মিনিট অপেক্ষা করেন তিনি।

পরে ট্রাম্প বলেন, ‘মনে হয় সংযোগ কেটে গিয়েছিল। দূরত্বটা তো আর কম নয়।’

ঐতিহাসিক যাত্রা

আর্টেমিস-২ মিশন ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ এর দূরত্বের রেকর্ড ভেঙে দিয়েছে। পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল (৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার) দূরে পৌঁছান তারা, যা আগের রেকর্ডের চেয়ে ৪ হাজার মাইলেরও (৬ হাজার কিলোমিটারের) বেশি।

এই অভিযানে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদ প্রদক্ষিণ করে ইতিহাস গড়েছেন।  নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল এখন ‘ফ্রি-রিটার্ন ট্র্যাজেক্টরি’তে পৃথিবীর দিকে ফিরে আসছে। সমুদ্রে অবতরণের আগে এটি এই পথেই এগোবে।

নাসা প্রশাসক আইজ্যাকম্যান জানিয়েছেন, নভোচারীদের উদ্ধাকারী জাহাজটি ইতোমধ্যে বন্দর ছেড়ে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দিয়েছে।

আরও খবর

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে

news image

নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু