খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২৬ ০৯:২৬ পি.এম
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মালামাল চুরির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম রিয়াদ ইসলাম (২২)। সে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, রিয়াদ টিসিবি ডিলারের অধীনে কর্মচারী হিসেবে কাজ করত এবং সেই সুযোগেই পণ্য চুরির এই ঘটনাটি ঘটায়।ঘটনার বিবরণে চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবি ডিলার মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্স গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে পণ্য বিতরণ করছিল।দুপুরের নামাজের সময় বিরতি দিয়ে ডিলার মসজিদে গেলে সেই সুযোগটি গ্রহণ করে তার দুই কর্মচারী। তারা সুযোগ বুঝে টিসিবির মোট ৪৫টি প্যাকেজের মালামাল সরিয়ে ফেলে এবং চুরি করে আত্মসাৎ করে।বিশ্বস্ত কর্মচারীদের এমন প্রতারণায় হতবাক হয়ে যান ডিলার মোস্তাকিম সরকার।এই চুরির ঘটনায় গত ৪ এপ্রিল শনিবার ডিলার মোস্তাকিম সরকার বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে রিয়াদ ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারের পর অভিযুক্ত রিয়াদ ইসলামকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি ভর্তুকির মালামাল চুরির এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিও ধরা পড়বে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।
চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক
বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে জেলা বাসীর
ডিমলায় নবম শ্রেণি ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১
দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান
বোচাগঞ্জ থানার সেবার মান ও বিভিন্ন সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ
পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা
সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ
প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় ৬ ঘোড়া জবাই, ৩ জনের কারাদণ্ড
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’
অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী
ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ
ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল
দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা
প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে