ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ১০:০৯ পি.এম

দিনাজপুরে এখন পর্যন্ত হাম আক্রান্ত হওয়ার সন্দেহে ৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া ১৫ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. আসিফ ফেদৌস এ তথ্য নিশ্চিত করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তারও আগে ২৯ মার্চ একজন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৫ জন শিশুর রক্ত হাম পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। একজন শিশু আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত রোগীদের জন্য আলাদাভাবে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাম হলে সতর্ক থাকতে হবে। রোগীর কাছে অন্য শিশুদের যেতে দেওয়া যাবে না। রোগীকে আলাদা রেখে চিকিৎসা কতে হবে। কারণ এটি ছোয়াচে রোগ। হামের প্রথম উপসর্গই হচ্ছে জ্বর এবং মুখে র‌্যাশ, কানে, নাকে র‌্যাশ দেখা দেবে। একজন আক্রান্ত রোগী কমপক্ষে ১৮ জনকে আক্রান্ত করতে পারে উল্লেখ করে তিনি বলেন, কোনো শিশু জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে অথবা হাসপাতালে ভর্তি রেখে আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. আসিফ ফেদৌস বলেন, এখন পর্যন্ত দিনাজপুরের হাকিমপুরে এক শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সে বাসায় চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি নাম ঠিকানা দিতে পারেননি। এছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হলেও এক শিশু স্বেচ্ছায় ছুটি নিয়ে চলে গেছে। আরেক শিশু চিকিৎসাধীন রয়েছে। তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ৫ শিশুসহ হাকিমপুর, বিরামপুর, পার্বতীপুর কাহারোল এবং অন্যান্য উপজেলা থেকে ১০ জন শিশু শিশু সহ মোট ১৫ জনের স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট গুলো পেলে বলা যাবে তারা হাম পজিটিভ কিনা।

আরও খবর

news image

দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি

news image

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী 

news image

ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ

news image

ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল

news image

দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

news image

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

news image

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

news image

দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়

news image

ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ

news image

লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী

news image

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা

news image

ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ

news image

ফেরিতে ওঠার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা  নদীতে  

news image

লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

news image

তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং

news image

দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ

news image

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

news image

দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার

news image

বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর

news image

লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ

news image

লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা

news image

কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত

news image

ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল

news image

তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ

news image

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১

news image

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা

news image

লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন