ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ

মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৬:৩২ পি.এম

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় এ.কে.এম রিয়াদ হক (২৪) নামের এক উপজেলা যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (১লা এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর কাড়াহা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের দিউ মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী নবী হোসেনের বড় ছেলে এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনের ভাতিজা। পেশায় তিনি মাটির ঠিকাদার ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির তাদের ড্রাম ট্রাক সামনের গাড়িকে ধাক্কা দিলে চালক রিয়াদসহ দুজন ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস এসে গাড়ি কেটে তাদের উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় রিয়াদ কিছুক্ষণ পরেই মারা যান। এদিকে মৃত্যুর মাত্র ৩-৪ ঘণ্টা আগে রিয়াদের দেওয়া একটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সেখানে তিনি লিখেছিলেন, “যদি প্রেমে পড় তাহলে রবের প্রেমে পড় যে প্রেমের শেষ পরিণতি হবে শুধু জান্নাত।” তার এই শেষ বার্তাটি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আবেগ ও শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। ফুলপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো: রাকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় রিয়াদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

আরও খবর

news image

দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি

news image

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী 

news image

ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ

news image

ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল

news image

দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

news image

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

news image

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

news image

দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়

news image

ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ

news image

লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী

news image

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা

news image

ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ

news image

ফেরিতে ওঠার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা  নদীতে  

news image

লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

news image

তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং

news image

দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ

news image

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

news image

দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার

news image

বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর

news image

লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ

news image

লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা

news image

কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত

news image

ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল

news image

তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ

news image

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১

news image

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা

news image

লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন