ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

ঢাকায় চার দিনব্যাপী পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসব ২০২৫-এর জমকালো উদযাপন

নিজস্ব প্রতিবেদক ৩০ জানু ২০২৫ ০২:২৯ পি.এম

২৯ জানুয়ারি বুধবার বিকালে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদুত (অব.) সুপ্রদীপ চাকমা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। এসময় ঐতিহ্যবাহী বাঁশি ও বাদ্য বাজানো হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। মেলার উদ্বোধন শেষে উপদেষ্টাগণ মেলার স্টলসমূহ ঘুরে দেখেন।
 
মেলার অনুষ্ঠানের দ্বিতীয় অংশে পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাফ বিজয়ী কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমা, গোলকিপার রূপনা চাকমা, মনিকা চাকমা, আন্তর্জাতিক রেফারি জয়া চাকমা, জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন বক্সার সুকৃষ্ণ চাকমা, ট্রায়াথলেট (আয়রনম্যান) রাজেশ চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়।
 
আলোচনা পর্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, এআইইউবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বরেন লাল ত্রিপুরা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা), অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. রাশিদা ফেরদৌস এনডিসি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথি।
 
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা পরিষদের চেয়ারম্যান, সরকারের সচিব, ঊধ্বতন কর্মকর্তাগণ ও দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিগণসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চার দিনব্যাপী এই মেলায় ৮৩টি স্টল স্থান পেয়েছে। আগামি ০১ ফেব্রুয়ারি সকাল ০৯টা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত থাকছে পার্বত্য তিন জেলার ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত

news image

ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ

news image

টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে

news image

ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত

news image

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী

news image

শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা

news image

জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী

news image

আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা

news image

‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন

news image

"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"

news image

"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "

news image

বৈশাখ

news image

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত

news image

সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা

news image

“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার

news image

রক্তে কেনা স্বাধীনতা

news image

দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন

news image

আদর্শ প্রেমিকার গুন

news image

কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য

news image

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

news image

আজ চকলেট ডে

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই

news image

ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন

news image

হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন

news image

খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর

news image

সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি

news image

বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল

news image

নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান