ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা

বিশেষ প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ ০২:৩৪ পি.এম

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) নিহত হন। দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) মারা যান। দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) এবং একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে খালেক হাওলাদার (৫৫) প্রাণ হারান।

এছাড়া গত দুই দিনে রাঙ্গাবালী ও কলাপাড়াসহ বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। কলাপাড়া ও রাঙ্গাবালী থানার পুলিশ এবং উপজেলা প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) এবং সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী গ্রামে রাস্তার কাজ করার সময় শ্রমিক সাগর ইসলাম (১৮) মারা যান।

ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ূম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলায় বজ্রপাতে আল-আমীন নামে এক জেলে এবং নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, নিহত কৃষকের পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নিহত হন।
স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বাগেরহাট সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুর রবিন হাওলাদার (৫৩) নিহত হন।
পুলিশ জানিয়েছে, পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া গ্রামে বাড়ির পাশে খড়ি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ মারা গেছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি সাড়ে তিন বছর বয়সী মেয়েকে কোলে নিয়ে দোকানে যাওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হন। শিশুটি সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছে।

রাজবাড়ী সদর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বজ্রপাতের এ ধরনের ঘটনায় বিশেষজ্ঞরা খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান না নেওয়ার পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া খারাপ থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

news image

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

news image

বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা

news image

রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

news image

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”

news image

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র

news image

উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

‎লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়

news image

দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে: এমপি ওয়াহাব

news image

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

news image

ময়মনসিংহ সড়ক-মহাসড়কে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, সরকার হারাচ্ছে রাজস্ব

news image

পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব - এ এস এম সালেহ আহমেদ 

news image

ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

news image

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ

news image

বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত তথ্যমন্ত্রীর

news image

স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত

news image

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত চলবে

news image

জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার - পানিসম্পদ মন্ত্রী

news image

এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি

news image

দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী

news image

পিরোজপুরে চালু হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ ’

news image

সাংবাদিকদের সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনকে সুশাসনের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

news image

তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

news image

চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ

news image

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী

news image

বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান

news image

খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী