ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

নাজিম বকাউল , ফরিদপুর ২৭ জুলাই ২০২৬ ০৬:১৬ পি.এম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চাঁদা না দেওয়ায় এক মালয়েশিয়া প্রবাসী (মনির মোল্লা) ও তাঁর দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।  শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার গাজীটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় প্রবাসীর মাথা ও পা গুরুতর জখম হয়। পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় মনির মোল্লাকে উদ্ধার করে ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চর হাজীগঞ্জ গ্রামের আজহার মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘ বছর ধরে বিদেশে কর্মরত আছেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে বাড়ি আসেন। স্বজনদের অভিযোগ, বাড়ি আসার পর থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ আইয়ুব খালাসী, তৈয়ব খালাসী, ইমন বেপারী ও আলমগীরসহ তাদের সহযোগীরা প্রবাসীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে অভিযুক্তরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।
 
আহত মনির মোল্লা জানান, "চাঁদার টাকা না পেয়ে আসামিরা আমাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।" তিনি আরও অভিযোগ করেন, কেবল তাঁর ওপর হামলা করেই সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি, হাজীগঞ্জ বাজারে অবস্থিত তাঁদের একটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর ও তছনছ চালিয়েছে।
 
এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
 

আরও খবর

news image

লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ

news image

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক

news image

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

news image

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার