ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৭:০৯ পি.এম

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া গ্রামের প্রধান সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ভাঙন ও খাদের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
 
সরেজমিনে দেখা যায়, ধরলা নদীর পূর্ব পাশের বেরিবাঁধ সংলগ্ন বোয়ালমারী মসজিদ থেকে খারুয়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশের মাটি ধসে পাশের জমিতে পড়ে গেছে। ফলে মোটরসাইকেল, ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পথচারীরাও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
 
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে খারুয়াসহ অন্তত পাঁচটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া কিংবা কৃষিপণ্য পরিবহন- সব ক্ষেত্রেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
স্থানীয় বাসিন্দা মোঃ মোশারফ হোসেন বলেন, "আগেও এই কাঁচা রাস্তায় কাজ হয়েছিল। কিন্তু যেভাবে কাজ হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। যেখানে ভাঙন ছিল, সেখানে শুধু নামমাত্র মাটি ফেলা হয়েছিল। এখন বৃষ্টির কারণে রাস্তার দুই পাশের মাটি ধসে জমিতে পড়ে যাচ্ছে। এতে প্রতিদিন চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।"
তিনি আরও জানান, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সড়কটি ভেঙে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয় করে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করেন। কিন্তু স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।
 
ওই এলাকার ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, "রাস্তাটিতে বালুমাটি থাকায় বর্ষাকালে সহজেই ভেঙে যায়। বরাদ্দ অপ্রতুল হওয়ায় স্থায়ীভাবে সংস্কার করা সম্ভব হয় না। দুই পাশে গাইডওয়াল নির্মাণ করে সড়কটি পাকাকরণ করা গেলে সমস্যার স্থায়ী সমাধান হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
 
এ বিষয়ে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিন বলেন, "মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ করে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।"
 

আরও খবর

news image

লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ

news image

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক

news image

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

news image

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার