ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৬:২২ পি.এম

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও অতিবৃষ্টির কারণে ফলন কম হওয়ায় বছরের খোরাকি জোগাড়ের চিন্তায় দিশেহারা কৃষক। উত্তরাঞ্চলের বন্যাকবলিত অন্যান্য জেলার মতো লালমনিরহাটের বাজারেও মৌসুমের নতুন পাট উঠতে শুরু করেছে। গত বছরের তুলনায় বাজারদর ভালো থাকলেও অতিবৃষ্টি ও বন্যার কারণে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় ফলন কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

কৃষকদের দাবি, এ বছর অধিকাংশ পাটগাছের উচ্চতা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ফুট কমেছে। ফলে প্রতি বিঘা জমিতে গড়ে ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত আঁশ উৎপাদন কমেছে। সাধারণত পাটগাছের উচ্চতা ৭ থেকে ১৩ ফুট হলেও এবার অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উচ্চতা অর্জিত হয়নি।

জেলার সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হাটে অল্প পরিমাণে নতুন পাটের কেনাবেচা শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় পাটগাছের উচ্চতা মাত্র ৩ থেকে ৫ফুট হয়েছে, আবার কোথাও ৬ থেকে ৮ ফুট পর্যন্ত বেড়েছে। কৃষকরা পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, ধোয়া, শুকানো এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন।

পাটের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জেলা সদরের পাট ব্যবসায়ী আক্কাস আলী বাসসকে বলেন, গত বছর মৌসুমের শুরুতে প্রতি মণ পাট ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় কিনলেও এবার মৌসুমের শুরুতেই ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ টাকায় কিনতে হচ্ছে। ফলে গত বছরের তুলনায় এবার পাটের বাজারদর কিছুটা বেশি।

আদিতমারী উপজেলার কৃষক হোসেম আলী বলেন, তিনি প্রতি মণ পাট ৪ হাজার টাকা দরে বিক্রি করেছেন। কালীগঞ্জ উপজেলার কৃষক কল্লোল রায় বলেন, বর্তমান বাজারদর সন্তোষজনক হলেও এই দাম কতদিন থাকবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছি। কারণ, এখনও আরও পাট জাগ দেওয়া বাকি রয়েছে।

পাটের উৎপাদন ও আয়-ব্যয় নিয়ে বাসসের সঙ্গে আলাপকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক ও কীটনাশক ব্যবসায়ী আফিয়ার রহমান (৪২) বলেন, এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে পাট চাষে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়। তবে অতিবৃষ্টির কারণে এ বছর পাটগাছের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি ব্যাহত হওয়ায় ফলন কমেছে। এক বিঘা জমি থেকে প্রায় ৬ মণ পাট উৎপাদন হয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি মণ ৪ হাজার টাকা হিসেবে ৬ মণ পাট বিক্রি করে ২৪ হাজার টাকা পাওয়া যায়। উৎপাদন ব্যয় বাদ দিলে তিন মাসের পরিশ্রমে এক বিঘা জমিতে লাভ থাকে মাত্র ৮ হাজার টাকা।

তিনি আরো বলেন, তিন বিঘা জমিতে পাট চাষ করে যে লাভ হয়, তা দিয়ে ছয় সদস্যের একটি পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন। তাই কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

হাতীবান্ধা উপজেলার কৃষক রহিম মিয়া বলেন, প্রতি মণ পাট উৎপাদনে প্রায় ২ হাজার ৫০০ টাকা খরচ হয়। প্রতি বিঘায় ৬ থেকে ৭ মণ পাট উৎপাদন হয়েছে। দাম কিছুটা বাড়লেও লাভ খুব বেশি নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৭৩০ হেক্টর বেশি। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫৪৯ মেট্রিক টন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, বীজ বপন ও চারা বৃদ্ধির সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাটগাছের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি ব্যাহত হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, নতুন পাটের বাজারদর ভালো রয়েছে। তবে অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় উৎপাদন কমলেও অনেক স্থানে সন্তোষজনক ফলনের আশা রয়েছে।

আরও খবর

news image

লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ

news image

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক

news image

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

news image

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার